সব মোবাইল ফোনে বিশেষ অ্যাপ চালুর নির্দেশ ভারতে

সাইবার প্রতারণা রুখতে এবার বড় পদক্ষেপ নিল ভারতের কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করা হবে সাইবার নিরাপত্তা অ্যাপ। চাইলেও যা ডিলিট করতে পারবেন না গ্রাহকেরা। এই প্রক্রিয়া বাস্তবায়িত করতে উঠেপড়ে লেগেছে টেলিকম মন্ত্রণালয়। কেন্দ্রের পক্ষে স্মার্টফোন প্রস্তুতকারী সমস্ত সংস্থাকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। তবে সরকারিভাবে এই ইস্যুতে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

সাইবার প্রতারণা রুখতে এবার বড় পদক্ষেপ নিল ভারতের কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করা হবে সাইবার নিরাপত্তা অ্যাপ। চাইলেও যা ডিলিট করতে পারবেন না গ্রাহকেরা। এই প্রক্রিয়া বাস্তবায়িত করতে উঠেপড়ে লেগেছে টেলিকম মন্ত্রণালয়। কেন্দ্রের পক্ষে স্মার্টফোন প্রস্তুতকারী সমস্ত সংস্থাকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। তবে সরকারিভাবে এই ইস্যুতে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে ভারত বিশ্বের বৃহত্তম মোবাইল প্রস্তুতকারী দেশগুলির একটি। স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ১ দশমিক ২ বিলিয়নেরও বেশি। এই সমস্ত ফোনেই বাধ্যতামূলকভাবে সরকারি অ্যাপ যুক্ত করতে চাইছে কেন্দ্র। নতুন এই অ্যাপের নাম ‘সঞ্চার সাথী’। সাইবার প্রতারণা রুখে দেওয়ার পাশাপাশি চুরি বা হারিয়ে যাওয়া ফোন ট্র্যাক, কালোবাজারে নকল ফোন বিক্রি রুখতে কার্যকরী অ্যাপটি।

কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এই অ্যাপ ব্যবহার করে এখনো পর্যন্ত ৭ লাখ চুরি যাওয়া ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। যার মধ্যে ৫০ হাজার ফোন শুধুমাত্র অক্টোবর মাসেই উদ্ধার করা হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সরকারের পক্ষে গত ২৮ নভেম্বর সব ফোন কোম্পানির কাছে এই সংক্রান্ত একটি নির্দেশের চিঠি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, সরকারি ওই অ্যাপ সমস্ত নতুন ফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করতে হবে এবং গ্রাহক চাইলেও তা ডিলিট করতে পারবেন না। এর জন্য ফোন সংস্থাগুলোকে ৯০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

তবে সরকারি নির্দেশের বাইরে প্লে স্টোর এবং আইফোন অ্যাপ স্টোরে রয়েছে কেন্দ্রের এই ‘সঞ্চার সাথী’। এই অ্যাপের বৈশিষ্ট্যগুলো হলো–এর মাধ্যমে প্রতারণামূলক কল, এসএমএস ও হোয়াটসঅ্যাপ রিপোর্ট করা যায়। ফোন চুরি হলে আইএমইআই নম্বর দিয়ে ফোন ব্লক করা যায়। যার ফলে সেই ফোনে কোনো নেটওয়ার্ক আসবে না। গ্রাহকের নামে কতগুলো সিম কার্ড রয়েছে তা খতিয়ে দেখে সন্দেহজনক সিমকার্ড ব্লকও করা যায়। গ্রাহকদের কেনা ফোন নতুন নাকি পুরাতন সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে সেটিও বোঝা যাবে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর