তাইওয়ানে নিষিদ্ধ হলো চীনা অ্যাপ ‘রেডনোট’, কিন্তু কেন?

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘রেডনোট’ নিষিদ্ধ হয়েছে তাইওয়ানে। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেডনোট অ্যাপটির ব্যবহার এক বছরের জন্য স্থগিত করেছে। মূলত নিরাপত্তা ঝুঁকির কথার বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

তাইওয়ানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ হচ্ছে, ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ১৭ শ’রও বেশি প্রতারণার ঘটনায় রেডনোট প্ল্যাটফর্মটির জড়িত থাকার প্রমাণ পেয়েছে তাঁরা। এই প্রেক্ষিতে নেওয়া সরকারের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে তাইওয়ানের রাষ্ট্রপতির দপ্তরও।

তাইওয়ানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সরকার রেডনোটের সাথে ডেটা সুরক্ষা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়ে যোগাযোগ করেছে। কিন্তু চীনা প্ল্যাটফর্মটি তাতে সাড়া দেয়নি।

উল্লেখ্য, ইনস্টাগ্রামের মতো দেখতে রেডনোট অ্যাপটি চীনা ভাষায় শাওহংশু নামে পরিচিতি। তাইওয়ানে এর প্রায় ৩ মিলিয়ন অর্থাৎ ৩০ লাখ ব্যবহারকারী রয়েছে। নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে মন্তব্য জানতে চেয়ে বার্তা সংস্থা রয়টার্সের তরফ থেকে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত রেডনোট কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে রেডনোট নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তকে সেন্সরশিপ বলেছেন তাইওয়ানের বৃহত্তম বিরোধী দল কুওমিনতাং-এর চেয়ারম্যান চেং লি-উন। 

চীন সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা চেং লি-উন নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘অনলাইনে অনেকেই ইতোমধ্যেই জিজ্ঞাসা করছেন “কীভাবে ফায়ারওয়াল এড়িয়ে শাওহংশুতে প্রবেশ করা যায়?”’ 

তিনি বলেন, অ্যাপটিকে নিষিদ্ধ করার অর্থ হচ্ছে মানুষের ইন্টারনেট স্বাধীনতাকে সীমাবদ্ধ করে ফেলা। এভাবে জাতীয় নিরাপত্তার নামে ইন্টারনেট স্বাধীনতা এবং বাকস্বাধীনতাকে সীমাবদ্ধ এবং শ্বাসরুদ্ধ করা হয়েছে বলেও মত দেন তিনি।

তাইওয়ানে বিদ্যমান অনলাইন সেন্সরশিপের জন্য দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টিকে দায়ী করেছেন চেং লি-উন। 

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক আমেরিকায় নিষিদ্ধ হতে পারে, এমন সম্ভাবনার প্রেক্ষাপটে প্রতিবাদস্বরুপ অনেক আমেরিকানই চীনা অ্যাপ রেডনোট ব্যবহার করতে শুরু করে। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর টিকটক নিষিদ্ধের বিষয়টি অনেকাংশেই সুরাহা হয়েছে।

প্রসঙ্গত বলে রাখা আবশ্যক, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, ইউটিউবের মতো পশ্চিমা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ব্যবহার আরও আগে থেকেই নিষিদ্ধ আছে চীনে। তবে গণতান্ত্রিক শাসনব্যবস্থার দেশ তাইওয়ানে সাধারণত এমন বিধিনিষেধ দেখা যায় না।

ভূরাজনৈতিক কারণেও চীনা অ্যাপ্লিকেশন ব্যবহারের বিষয়ে জনগণকে সতর্ক করে আসছে তাইওয়ান সরকার। মূলত চীন থেকে মিথ্যা ও ভুয়া তথ্য এবং অপতথ্য আসার ঝুঁকি আছে বলেই মনে করে দেশটি। উল্লেখ্য, বহু বছর ধরেই তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলে দাবি জানিয়ে আসছে চীন। এমনকি তাইওয়ানে সামরিক হস্তক্ষেপ করার বিষয়টিকেও তাঁরা নাকচ করে দেয়নি।

তথ্যসূত্র: রয়টার্স

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
দেশের বাজারে আগামী সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজে থাকছে সর্বোচ্চ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর