ব্যবহারকারীদের সাইবার হুমকির সতর্কবার্তা পাঠিয়েছে অ্যাপল ও গুগল

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম

বিশ্বজুড়ে ব্যবহারকারীদেরকে সাইবার হুমকি সম্পর্কিত নতুন সতর্কবার্তা পাঠিয়েছে গুগল ও অ্যাপল। নজরদারির ঝুঁকি থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতেই তাঁদের এই প্রয়াস বলে জানিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় এই দুই প্রতিষ্ঠান।

রাষ্ট্র-সমর্থিত হ্যাকারদের দ্বারা ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন জানতে পারলে অ্যাপল এবং গুগল উভয়েই এ সম্পর্কিত সতর্কতা জারি করে থাকে। আর এ কারণে নিয়মিত ব্যবহারকারীদেরকে সতর্কতা পাঠায় প্রতিষ্ঠান দুটি। উল্লেখ্য, প্রযুক্তি বিশ্বের অনেক প্রতিষ্ঠানের মাঝেই গ্রাহকদের প্রতি এমন দায়বদ্ধতা দেখা যায় না।

অ্যাপল জানিয়েছে, সাইবার হুমকি সম্পর্কিত সতর্কতাগুলো জারি করা হয়েছে গত ২ ডিসেম্বর। তবে হ্যাকারদের সম্ভব্য কার্যকলাপ সম্পর্কে বিশদভাবে কিছু জানায়নি আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। বিশেষ করে কতজন ব্যবহারকারীকে টার্গেট করা হয়েছে বা কারা তাদের ওপর নজরদারি করছিল— এই প্রশ্নগুলোর কোনো উত্তর দেয়নি তাঁরা।

অ্যাপল বলেছে, ‘এখন পর্যন্ত আমরা মোট ১৫০টিরও বেশি দেশে ব্যবহারকারীদের অবহিত করেছি।’

গ্রাহকদের সতর্ক করে অ্যাপলের বিবৃতি প্রকাশের পরদিনই গুগল তাঁদের ব্যবহারকারীদেরকে ইনটেলেক্সা স্পাইওয়্যার সম্পর্কে সতর্ক করেছে। গুগল বলেছে, এই স্পাইওয়্যারটি ‘পাকিস্তান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, মিশর, উজবেকিস্তান, সৌদি আরব এবং তাজিকিস্তানসহ বিভিন্ন দেশের কয়েকশো অ্যাকাউন্ট’ জুড়ে বিস্তৃত ছিল।

গুগল আরও জানিয়েছে যে, ইনটেলেক্সা হচ্ছে একটি সাইবার ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান, যারা মার্কিন সরকারের নিষেধাজ্ঞা এড়িয়ে সফলভাবে কাজ করে চলেছে।

ইতোপূর্বে গুগল এবং অ্যাপলের জারি করা সতর্কবার্তাগুলো গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নসহ সরকারি সংস্থাগুলো এগুলো নিয়ে তদন্তও করেছে।

কানাডা-ভিত্তিক ডিজিটাল ওয়াচডগ গ্রুপ সিটিজেন ল্যাব-এর গবেষক জন স্কট-রেইলটন বলেছেন, সাইবার হুমকি সঙ্ক্রান্ত বিজ্ঞপ্তিগুলো ব্যবহারকারীদের সতর্ক করার মাধ্যমে সাইবার গুপ্তচরদের উপর চাপ সৃষ্টি করে। 

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এই সতর্কতাগুলো ‘প্রায়শই তদন্ত এবং হামলা সম্পর্কে জানার প্রথম পদক্ষেপ, যা স্পাইওয়্যার অপব্যবহারের বিষয়ে সত্যিকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে।’ 

তথ্যসূত্র: রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর