উত্তরসূরি নিয়ে ভাবনায় অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

অ্যাপলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ভাবছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। সাম্প্রতিক সময়ে অ্যাপলের শীর্ষ ব্যবস্থাপনায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিদায়ের পর চিন্তায় পড়েছে তিনি। এমনটাই উঠে এসেছে ব্লুমবার্গের এক প্রতিবেদনে।

সেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার অ্যাপলের এক অভ্যন্তরীণ অল-হ্যান্ডস বৈঠকে কর্মীদের সঙ্গে কথা বলেন টিম কুক। সেখানে তিনি জানিয়েছেন, আগামী পাঁচ থেকে দশ বছরে কারা অ্যাপলের নেতৃত্বে থাকবেন, তা নিয়ে তিনি নিয়মিত চিন্তা করেন। কুক বলেন, ‘আমি অনেক সময় ব্যয় করি এটা ভাবতে যে পাঁচ বছর পর, দশ বছর পর এই কক্ষে কারা থাকবেন। এ বিষয়ে আমি খুব মনোযোগী।’

এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন গত কয়েক মাসে অ্যাপলের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা প্রতিষ্ঠান ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। বিদায় নেওয়ার তালিকায় রয়েছেন প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), জেনারেল কাউন্সেল এবং পরিবেশবিষয়ক বিভাগের প্রধানসহ নেতৃত্ব পর্যায়ের বেশ কয়েকজন।

তবে টিম কুক বলেন, ‘এসব পরিবর্তন হঠাৎ নয়। এগুলো পরিকল্পিতভাবেই করা হচ্ছে। মানুষ একটি নির্দিষ্ট বয়সে পৌঁছালে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা স্বাভাবিক বিষয়।’

তবে এই বৈঠকে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান জন জিয়ানান্দ্রিয়া কিংবা নকশা বিভাগের শীর্ষ নির্বাহী অ্যালান ডাইয়ের বিদায় নিয়ে কোনো মন্তব্য করেননি কুক, এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ।

২০১১ সাল থেকে অ্যাপলের নেতৃত্বে রয়েছেন টিম কুক। তাঁর সময়ে প্রতিষ্ঠানটি প্রযুক্তি খাতে দ্রুত সম্প্রসারণ ঘটিয়েছে। কুকের নেতৃত্বে অ্যাপল বিশ্বের শীর্ষ মূল্যমানের কোম্পানিতে পরিণত হয় এবং সম্প্রতি প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছায়।

এদিকে অ্যাপলের পরবর্তী সিইও হিসেবে আলোচনায় এগিয়ে আছেন জন টার্নাস। বর্তমানে তিনি যে বয়সে রয়েছেন, সেই বয়সেই টিম কুক অ্যাপলের সিইওর দায়িত্ব নিয়েছিলেন। দীর্ঘমেয়াদি নেতৃত্বের দিক বিবেচনায় টার্নাসকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর