ওয়ালটনের ই-বাইকে ছাড়, মিলবে আর্জেন্টিনায় যাওয়ার সুযোগ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন তাদের জনপ্রিয় ইলেকট্রিক বাইক ব্র্যান্ড তাকিওন সিরিজে ঘোষণা করেছে ‘সুপার সেভার কার্নিভাল অফার ২০২৬’। ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলা এই অফারে নতুন মডেলগুলোতে থাকছে সর্বোচ্চ ৯ হাজার ৬০০ টাকা পর্যন্ত মূল্যছাড়। পাশাপাশি রয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলা সরাসরি দেখার সুযোগ।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অফার চলাকালে ওয়ালটন প্লাজা থেকে যেকোনো মডেলের তাকিওন ই-বাইক কিনলেই ক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে মাসিক লটারি ড্রতে অন্তর্ভুক্ত হবেন। প্রতি মাসে একজন বিজয়ী পাবেন আর্জেনটিনার জাতীয় ফুটবল দলের খেলা স্টেডিয়ামে বসে দেখার একটি টিকিট অথবা সমমূল্যের নগদ অর্থ।

অফারের আওতায় নতুন মডেল তাকিওন ফিউশন ২৫আরএস পাওয়া যাচ্ছে ৯ হাজার ৬০০ টাকা ছাড়ে ১ লাখ ৩৯ হাজার ৯৫০ টাকায়। তাকিওন ফিউশন ২৫টিআর মিলছে ৮ হাজার ৫১০ টাকা ছাড়ে ১ লাখ ৪৬ হাজার ৯৯০ টাকায়। এ ছাড়া ফিউশন ২৫এফএস ও তাকিওন ১.০০ মডেলেও থাকছে আকর্ষণীয় মূল্যছাড়।

ওয়ালটনের দাবি, তাকিওন সিরিজের প্রতিটি ই-বাইক আধুনিক প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স ও ব্যবহারবান্ধব ডিজাইনের সমন্বয়ে তৈরি। দৈনন্দিন যাতায়াতে কম খরচে, পরিবেশবান্ধব ও স্মার্ট সমাধান হিসেবে ই-বাইককে জনপ্রিয় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ই-বাইকগুলোতে রয়েছে শক্তিশালী ডিসি ব্রাশলেস বা হাব মোটর, উন্নত গ্রাফিন কিংবা লেড-অ্যাসিড ব্যাটারি, নির্ভরযোগ্য ব্রেকিং সিস্টেম ও স্থিতিশীল রাইডিং পারফরম্যান্স। একবার চার্জে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সক্ষমতা, কম বিদ্যুৎ খরচ এবং সহজ রক্ষণাবেক্ষণ সুবিধা শহর ও গ্রাম, দুই ক্ষেত্রেই এটিকে কার্যকর বিকল্পে পরিণত করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘বিশেষ এই আয়োজনের মাধ্যমে ই-বাইক ক্রেতাদের অভিজ্ঞতাকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতে চায় ওয়ালটন।’

সহজ, নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিতের পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে ক্রেতাদের জন্য ব্যতিক্রমী পুরস্কারের সুযোগ রাখা হয়েছে।

দেশজুড়ে ওয়ালটন প্লাজা থেকে তাকিওন সিরিজের সব মডেল কেনা যাচ্ছে। প্রতিটি ই-বাইকের সঙ্গে থাকছে নির্দিষ্ট ওয়ারেন্টি সুবিধা এবং দেশব্যাপী আফটার সেলস সার্ভিস নেটওয়ার্ক, যা দীর্ঘমেয়াদে নিশ্চিন্ত ব্যবহারের আশ্বাস দিচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর