ভারতে এআই খাতে হাজার কোটি ডলারের বিনিয়োগ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

ভারতের এআই খাতে দুই’শ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছে টাটা, রিলায়েন্স, মাইক্রোসফটসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। দেশটির রাজধানী নয়াদিল্লিতে চলমান এআই ইমপ্যাক্ট সামিটে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তিতে এই বিশাল অংকের বিনিয়োগের অঙ্গীকার করা হয়েছে।

এআই সম্মেলনে (সামিটে) অংশ নিতে ইতোমধ্যেই ভারতে এসেছেন বিশ্বনেতারা। তাঁদের মধ্যে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাখোঁ। এছাড়া আরও উপস্থিত হয়েছেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই'র সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, স্বনামধন্য এআই বিজ্ঞানী ইয়ান লেকুন এবং আরও অনেকে। 

চলুন তাহলে দেখে নেওয়া যাক, এআই ইমপ্যাক্ট সামিটে স্বাক্ষরিত চুক্তিগুলোতে কোন কোন প্রতিষ্ঠান কী পরিমাণ অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং জিও'র ১১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এর টেলিকম শাখা জিও আগামী সাত বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা অবকাঠামো তৈরির জন্য ১০৯ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুকেশ আম্বানি এই ঘোষণা দেন।

এআই ডেটা সেন্টার নির্মাণে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারতের আদানি গ্রুপ
আদানি গ্রুপ মঙ্গলবার জানিয়েছে যে, তারা ২০৩৫ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি চালিত এআই ডেটা সেন্টারের জন্য ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই বিনিয়োগের ফলে সার্ভার তৈরি ও ক্লাউড প্ল্যাটফর্মসহ এআই সংশ্লিষ্ট শিল্পগুলোতে অতিরিক্ত আরও ১৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আদানি। সব মিলিয়ে আগামী এক দশকে ভারতে ২৫০ বিলিয়ন ডলারের একটি এআই অবকাঠামো ইকোসিস্টেম তৈরি হবে বলে জানানো হয়েছে।

মাইক্রোসফটের ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ
বুধবার মাইক্রোসফট জানিয়েছে যে, তাঁরা এই দশকের শেষ নাগাদ (২০৩০ সালের মধ্যে) 'গ্লোবাল সাউথ'-এর দেশগুলোতে এআই সম্প্রসারণে সহায়তা করতে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। গত বছর সংস্থাটি ভারতে এআই খাতে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল।

ভারতীয় ডেটা সেন্টার সংস্থা ইয়োটা'র ২ বিলিয়ন ডলারের অঙ্গীকার
ইয়োটা ডেটা সার্ভিসেস বুধবার জানিয়েছে যে, তাঁরা এনভিডিআর সর্বাধুনিক 'ব্ল্যাকওয়েল আল্ট্রা' চিপ ব্যবহার করে এশিয়ার অন্যতম বৃহত্তম এআই কম্পিউটিং হাব তৈরি করবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ বিলিয়ন ডলারের বেশি।

টিসিএস-এর সাথে ওপেনএআই'র চুক্তি
টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) তাঁদের বৈশ্বিক এআই অবকাঠামো তৈরির উদ্যোগ 'স্টারগেট'-এর অধীনে ডেটা সেন্টার ইউনিটের প্রথম গ্রাহক হিসেবে চ্যাটজিপিটি'র মালিক প্রতিষ্ঠান ওপেনএআই-কে যুক্ত করেছে। বৃহস্পতিবার সংস্থা দুটি এই তথ্য জানিয়েছে। অর্থাৎ, টিসিএস-এর গ্রাহক হতে যাচ্ছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই।

ভারতের বৃহত্তম এআই ফ্যাক্টরি তৈরি করবে এলঅ্যান্ডটি এবং এনভিডিয়া
ভারতে সবচেয়ে বড় এআই ফ্যাক্টরি তৈরির লক্ষ্যে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে অবকাঠামো খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলএন্ডটি) এবং বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়া। তাঁদের যৌথ উদ্যোগে বৃহৎ আকারের এআই ওয়ার্কলোড সামলাতে সক্ষম এমন এআই ডেটা সেন্টার অবকাঠামো নির্মাণ এবং উন্নত কম্পিউটিং প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই বিপুল পরিমাণ বিনিয়োগ ভারতকে বিশ্বের পরবর্তী 'এআই হাব' হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

তথ্যসূত্র: রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর