ফুসফুসের ক্যান্সার শনাক্তে ভারতে এআই প্রযুক্তির বড় সাফল্য

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ পিএম

ফুসফুসের ক্যান্সার শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বড় সাফল্য পেয়েছে ভারত। দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য গোয়ায় সরকারি হাসপাতালগুলোতে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক পর্যায়েই (স্টেজে) ফুসফুসের ক্যান্সার শনাক্ত করা গেছে।

উল্লেখ্য, ফুসফুসের ক্যান্সারের সবচেয়ে বড় বিপদ হলো এর উপসর্গহীনতা। সাধারণত তৃতীয় (স্টেজ-৩) বা চতুর্থ (স্টেজ-৪) পর্যায়ে যাওয়ার আগে রোগটি শনাক্তই করা যায় না। ফলে যখন শনাক্ত হয়, তখন রোগীর বেঁচে থাকার সম্ভাবনা নেমে আসে ১৫ শতাংশের নিচে। এখানেই বাজিমাৎ করে দেখিয়েছে গোয়ার হাসপাতালগুলো।

সাধারণ এক্স-রে যখন জীবন রক্ষাকারী
সাধারণত ফুসফুসের ক্যান্সার শনাক্ত করতে দামী 'লো-ডোজ সিটি স্ক্যান' করতে হয়, যা যথেষ্ট ব্যয়সাপেক্ষ এবং সব হাসপাতালে সহজলভ্য নয়। ফলে এটি  সাধারণ মানুষের নাগালের বাইরে। গোয়া সরকার এই সমস্যার সমাধান করেছে এআই প্রযুক্তি ব্যবহার করে। স্বাস্থ্য-প্রযুক্তি সংস্থা 'কিউরে ডট এআই' এবং ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সহায়তায় তারা সরকারি হাসপাতালগুলোতে বিশেষ এআই সার্ভার বসিয়েছে।

এখন কোনো রোগী জ্বর, ইনফেকশন বা অস্ত্রোপচারের আগে যখন সাধারণ এক্স-রে করাচ্ছেন, এআই সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে সেই ছবি বিশ্লেষণ করে দেখছে সেখানে কোনো 'পালমোনারি নডিউল' বা ছোট টিউমারের অস্তিত্ব আছে কি না।

অভাবনীয় সাফল্য ও জাতীয় পর্যায়ে বিস্তারের পরিকল্পনা
বিগত কয়েক মাসে গোয়ার ১৮টি সরকারি হাসপাতালে প্রায় ১ লক্ষ মানুষের স্ক্রিনিং করা হয়েছে। এর মধ্যে ১৬'শ জনের মেডিকেল রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায় এবং ২০ জনের শরীরে প্রাথমিক পর্যায়ের ফুসফুসের ক্যান্সার নিশ্চিত করা হয়েছে। সময়মতো রোগ ধরা পড়ায় এদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা এখন অনেক বেশি।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান 'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬'-এ এই সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। গোয়ার এই সাফল্য দেখে এখন মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু ও ওড়িশার মতো রাজ্যগুলোও এই প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে। এমনকি ভারত সরকার এবং ন্যাশনাল হেলথ অথরিটি (এনএইচএ) পুরো দেশজুড়ে এই মডেল চালুর বিষয়ে আলোচনা শুরু করেছে।

উল্লেখ্য, গ্লোবোক্যান ২০২২-এর তথ্য অনুযায়ী, ভারতে ক্যান্সারজনিত মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হলো ফুসফুসের ক্যানসার। ২০২২ সালে দেশটিতে ৮০ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত করা হয়েছে এবং প্রায় ৭৫ হাজার মানুষ মারা গেছে। এক সময় মনে করা হতো এটি কেবল ধূমপায়ীদের রোগ, কিন্তু বর্তমানে বায়ুদূষণের কারণে বিপুল সংখ্যক অধূমপায়ী এবং নারীরাও এই রোগে আক্রান্ত হচ্ছেন। 

বিশেষজ্ঞদের মত
বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি খরচ কমায় এবং যেখানে বিশেষজ্ঞ রেডিওলজিস্টের অভাব রয়েছে, সেখানে এটি সিদ্ধান্ত নিতে চিকিৎসকদের সাহায্য করে। ল্যানসেট-এর এক গবেষণাও বলছে, স্তন ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার শনাক্তকরণে এআই প্রযুক্তির সাফল্যের হার অবিশ্বাস্যভাবে বেশি।

বাংলাদেশেও বায়ুদূষণ এবং তামাকজাত পণ্যের ব্যবহারে ফুসফুসের রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে রাজধানী ঢাকাসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর বায়ুর মান আশঙ্কাজনকভাবে কমেছে। এই প্রেক্ষাপটে স্তন ও ফুসফুসের ক্যান্সার প্রাথমিক স্তরে শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে বাংলাদেশও।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর