নারীদের ডিজিটাল আয় বাড়াতে রমণী ও বাংলালিংকের নতুন উদ্যোগ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ এএম

নারীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও বিস্তৃত করতে দেশের জনপ্রিয় বিউটি সার্ভিস প্রোভাইডার ‘রমণী’র সঙ্গে অংশীদারিত্ব করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। এই উদ্যোগের মাধ্যমে রমণীর নারী সেবাদানকারীরা নিজেদের মূল পেশার পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন।

সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’-এ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় রমণীর কর্মীরা স্মার্টফোন ব্যবহার করে ডিজিটাল রিচার্জ বিক্রির প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবেন। তারা বাংলালিংক পাওয়ার অ্যাপের মাধ্যমে রিচার্জ বিক্রি করে কমিশন উপার্জন করতে পারবেন, যা তাদের জন্য অতিরিক্ত আয়ের একটি বাস্তব সুযোগ তৈরি করবে।

এ ছাড়া অ্যাপের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করার পাশাপাশি তারা ডিজিটাল দক্ষতা ও নিরাপদভাবে ডিজিটাল টুল ব্যবহারের প্রশিক্ষণও পাবেন। এতে তারা ডিজিটাল প্ল্যাটফর্মে আরও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারবেন।

বাংলালিংক পাওয়ার অ্যাপটি একটি সামাজিক ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম, যেখানে কোনো প্রাথমিক বিনিয়োগ ছাড়াই রিচার্জ বিক্রি করে আয় করা যায়। ব্যবহারকারীরা ডিজিটাল কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে অ্যাপটির সঙ্গে যুক্ত হতে পারেন এবং রিয়েল টাইমে কমিশন ও রিওয়ার্ড ট্র্যাক করার সুবিধাও পান।

এই উদ্যোগ মূল কাজের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি করছে, বিশেষ করে স্থানীয়ভাবে পরিচিত ও বিশ্বস্ত নারীদের জন্য এটি ডিজিটাল অর্থনীতিতে যুক্ত হওয়ার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

বাংলালিংকের লক্ষ্য হলো নারী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের শুধু ডিজিটাল সচেতনতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদেরকে ডিজিটাল অর্থনীতিতে সক্রিয় ও দক্ষ অংশগ্রহণকারী হিসেবে গড়ে তোলা। রমণীর সঙ্গে এই অংশীদারিত্ব সেই লক্ষ্য বাস্তবায়নেরই অংশ।

এ বিষয়ে বাংলালিংকের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মোহাম্মদ মেহেদী হাসান বলেন, রমণীর সেবাদানকারীরা ইতোমধ্যে নিজেদের কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই উদ্যোগ তাদের ডিজিটাল দক্ষতা কাজে লাগিয়ে আরও বড় সুযোগ তৈরি করবে এবং আয়ের নতুন পথ খুলে দেবে।

অন্যদিকে রমণীর সিইও আরমিন জামান খান বলেন, এই অংশীদারিত্ব তাদের সেবাদানকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। বাংলালিংক পাওয়ার অ্যাপের মাধ্যমে তারা সেবার পরিধি বাড়াতে এবং দৈনন্দিন আয় বৃদ্ধি করতে পারবেন।

অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান, ডিজিটাল রিচার্জ অ্যান্ড অল্টারনেট চ্যানেল ডেপুটি ডিরেক্টর মো. খালেদুল হাসান এবং হেড অব ডিজিটাল রিচার্জ মোহাম্মদ তাহমিদুর রহমান।

রমণীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও আরমিন জামান খান এবং মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাশিবা সামারাত।

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর