ঢাকায় পোশাক খাতে এআই ও অটোমেশন নিয়ে ভিন্ন আয়োজন

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১০:১৯ এএম

দেশের তৈরি পোশাক ও উৎপাদন খাতে ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশন নিয়ে একটি আন্তর্জাতিক আয়োজন। যেখানে অংশ নেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ও দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ প্রতিষ্ঠানে প্রতিনিধিরা।

এই ইভেন্টটি যৌথভাবে আয়োজন করে প্রোডাক্ট লাইফসাইকেল ম্যানেজমেন্ট (পিএলএম) প্রতিষ্ঠান সেন্ট্রিক সফটওয়্যার এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান জুকুনু ইনক। তবে তারা মূলত ইনোভেশন পার্টনার হিসেবে যুক্ত ছিল। অনুষ্ঠানে অংশ নেয় দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে রয়েছে হামীম গ্রুপ, মজুমদার গ্রুপ, এসকিউ গ্রুপ, এমএএস হোল্ডিংস, আজিম অ্যান্ড সন্স এবং নিট কনসার্ন গ্রুপ।

আলোচনায় অংশগ্রহণকারীরা উৎপাদন, সরবরাহ ব্যবস্থা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুকুনু ইনকের প্রতিষ্ঠাতা ও প্রধান ব্যবসা কর্মকর্তা সাঈদ রিফাত নওয়েদ হুসেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্রজন কুমার সাক্সেনা।

তাদের মতে, পোশাক শিল্পে ডেটার সঠিক ব্যবহার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অতীতের তথ্য বিশ্লেষণ, ডেটা অপটিমাইজেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরবরাহ ব্যবস্থাপনা ব্যবহার করা যায়। এতে উৎপাদন দক্ষতা বাড়ানো সম্ভব এবং অপচয়ও কমে আসে।

অন্যদিকে সেন্ট্রিক সফটওয়্যারের সিনিয়র ডিরেক্টর নিকোলাস ওয়েই ইয়িক ডন বলেন, ‘বিশ্বজুড়ে ব্র্যান্ড ও উৎপাদকরা এখন পণ্য জীবনচক্র ব্যবস্থাপনা ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে দ্রুত পণ্য বাজারে আনতে পারছে। এতে উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করা সহজ হচ্ছে এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতাও বাড়ছে।’

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থানে নিতে সহায়তা করবে। একই সঙ্গে এটি দেশের শিল্পখাতে ডিজিটাল রূপান্তরের গতি আরও ত্বরান্বিত করছে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর