পদ ছাড়ছেন টিম কুক, অ্যাপলের নতুন প্রধান জন টার্নাস

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম

দীর্ঘ ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) পদ ছাড়ছেন টিম কুক। তার জায়গায় নতুন সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব পালন শুরু করবেন। অন্যদিকে টিম কুক সিইও পদ থেকে সরে গিয়ে কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে থাকবেন।

জন টার্নাস বর্তমানে অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান। তিনি প্রায় ২৫ বছর ধরে কোম্পানির সঙ্গে যুক্ত। এই সময়ে অ্যাপলের প্রায় সব বড় পণ্যের উন্নয়নে তিনি কাজ করেছেন।

আইফোন, আইপ্যাডের বিভিন্ন সংস্করণ, এয়ারপডস ও অ্যাপল ওয়াচ সব ক্ষেত্রেই তার অবদান রয়েছে। এছাড়া ম্যাক কম্পিউটারে ইন্টেলের পরিবর্তে অ্যাপলের নিজস্ব চিপ ব্যবহারের সিদ্ধান্ত বাস্তবায়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০১১ সালে সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস অসুস্থতার কারণে পদ ছাড়ার পর সিইও হন টিম কুক। তার নেতৃত্বে অ্যাপল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়।

২০১৮ সালে অ্যাপল প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অর্জন করে। বর্তমানে কোম্পানিটির মূল্য প্রায় ৪ ট্রিলিয়ন ডলার। কুক এই দায়িত্বকে ‘জীবনের সবচেয়ে বড় সম্মান’ বলে উল্লেখ করেছেন।

আগামী গ্রীষ্ম পর্যন্ত টিম কুক সিইও হিসেবে দায়িত্বে থাকবেন। এই সময় তিনি জন টার্নাসকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। পরে তিনি নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগসহ কিছু গুরুত্বপূর্ণ কাজে যুক্ত থাকবেন।

কিছুদিন ধরেই অ্যাপলের নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা চলছিল। বিশেষ করে প্রতিষ্ঠানটি নতুন উদ্ভাবনে আগের মতো এগোতে পারছে না, এমন সমালোচনা ছিল।

বিশ্লেষকদের মতে, জন টার্নাসের মতো হার্ডওয়্যারভিত্তিক নেতৃত্ব আসায় অ্যাপল নতুন পণ্য উদ্ভাবনে আরও গুরুত্ব দিতে পারে। বিশেষ করে ফোল্ডেবল ফোন, স্মার্ট গ্লাসসহ নতুন প্রযুক্তিতে নজর বাড়তে পারে।

বিশ্ব প্রযুক্তি বাজারে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রতিযোগিতা তুঙ্গে। গুগল, মাইক্রোসফট ও মেটা যেখানে বড় বিনিয়োগ করছে। সেখানে অ্যাপল তুলনামূলক ধীরগতির জন্য সমালোচিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন সিইওর অধীনে অ্যাপল হয়তো তাদের পণ্যে এআই প্রযুক্তির ব্যবহার আরও বাড়াবে।

টিম কুকের সময়ে অ্যাপল আর্থিকভাবে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। এখন প্রশ্ন হলো, নতুন নেতৃত্বে প্রতিষ্ঠানটি আবারও কি বড় ধরনের নতুন উদ্ভাবন নিয়ে আসতে পারবে?

বিশ্লেষকদের মতে, অ্যাপলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, পুরোনো সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে নতুন প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাওয়া।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর