সাংবাদিকতায় এআই'র ব্যবহার নিয়ে ডিআরইউতে প্রশিক্ষণ কর্মসূচি

আপডেট : ০৫ মে ২০২৬, ১০:২৪ পিএম

বর্তমান সময়ের দ্রুত পরিবর্তনশীল সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শুরু হয়েছে সাত দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। 'এআই-পাওয়ার্ড জার্নালিজম: অপরচুনিটিজ, রিক্সস এন্ড ডিজিটাল সিকিউরিটি' শীর্ষক এই কর্মশালাটি গত শনিবার (২ মে) থেকে ডিআরইউ-এর শফিকুল কবির মিলনায়তনে শুরু হয়েছে।

এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালাটি চলবে আগামী শুক্রবার (৮ মে) পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত মোট সাতটি ব্যাচে ডিআরইউ সদস্যরা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। 

প্রশিক্ষণ কর্মশালায় এআই প্রযুক্তি সম্পর্কে মৌলিক ধারণা থেকে শুরু করে সাংবাদিকতায় এর বাস্তব প্রয়োগ হাতে-কলমে শেখানো হচ্ছে। কর্মশালায় অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে:

কনটেন্ট তৈরি: এআই টুল ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ, রিপোর্ট লিখন, সম্পাদনা ও আকর্ষণীয় শিরোনাম তৈরি করা।

ফ্যাক্ট-চেকিং: ভুয়া তথ্য, অপতথ্য এবং ডিপফেইক শনাক্ত করার আধুনিক পদ্ধতি সম্পর্কে জানা।

গুগল ট্রেন্ডস: দর্শক কী খুঁজছে তা বুঝে কার্যকর কনটেন্ট আইডিয়া তৈরি ও এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) কৌশলগুলো জানা।

নৈতিকতা ও ঝুঁকি: এআই ব্যবহারের নৈতিক দিক এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণের উপায়সমূহ জানা।

কর্মশালায় ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, 'বর্তমান সাংবাদিকতায় এআই শুধু একটি প্রযুক্তি নয়, বরং এটি কাজের গতি ও নির্ভুলতা বাড়ানোর শক্তিশালী মাধ্যম। সাংবাদিকদের জন্য এই দক্ষতা অর্জন এখন সময়ের দাবি।'

এআই প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান জানান, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনায় এআই প্রযুক্তির ব্যবহার না জানলে ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।

কর্মশালায় জেমিনি, চ্যাটজিপিটি ও গুগল এআই স্টুডিওর ব্যবহার সম্পর্কে ধারণা দেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান। ডেটা সাংবাদিকতা ও তথ্য বিশ্লেষণ নিয়ে আলোচনা করেন বিইউপি'র সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম। এছাড়া ডিজিটাল রিপোর্টিং, সোশ্যাল মিডিয়া স্টোরিটেলিং এবং গুগল ট্রেন্ডস নিয়ে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এমডি সাইফুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, 'গত তিন দিনে প্রায় দুইশ সদস্য এই প্রশিক্ষণ নিয়েছেন। কনটেন্ট কীভাবে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, সে বিষয়েও এখানে বিস্তারিত শেখানো হচ্ছে।' 

কর্মশালায় সোমবারের সেশনে প্রায় ৫০ জন সংবাদকর্মী অংশ নিয়েছেন। অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর