একদিনেই রেকর্ড গড়ল এনভিডিয়া, গুগল, অ্যাপল

আপডেট : ১৪ মে ২০২৬, ১০:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আবহে চাঙা হয়ে উঠেছে মার্কিন প্রযুক্তি খাতের শেয়ারবাজার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে ঘিরে বিশ্বজুড়ে বাড়তে থাকা আগ্রহের মধ্যেই বুধবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এনভিডিয়া, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবং অ্যাপলের শেয়ারদর।

বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষে থাকা এনভিডিয়ার শেয়ারের দাম এদিনে ২ দশমিক ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২৫ দশমিক ৮৩ ডলারে। এতে কোম্পানিটির বাজারমূল্য বেড়ে হয়েছে প্রায় ৫ দশমিক ৪৮৮ ট্রিলিয়ন ডলার। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে এনভিডিয়া।

শুধু এনভিডিয়া নয়। দৌড়ে আছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটও। এই প্রযুক্তি জায়ান্টের শেয়ারদর ৩ দশমিক ৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪০২ দশমিক ৬২ ডলারে। ফলে গুগলের মূল প্রতিষ্ঠানটির বাজারমূল্য বেড়ে হয়েছে প্রায় ৪ দশমিক ৮৩৯ ট্রিলিয়ন ডলার।

অন্যদিকে অ্যাপলের শেয়ারের দাম বেড়েছে ১ দশমিক ৩৮ শতাংশ। দিনশেষে প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় ২৯৮ দশমিক ৮৭ ডলারে। এতে কোম্পানিটির মোট বাজারমূল্য পৌঁছেছে প্রায় ৪ দশমিক ৩৯ ট্রিলিয়ন ডলারে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি খাতের এই উত্থানের পেছনে বড় ভূমিকা রাখছে এআই অবকাঠামোতে বাড়তি বিনিয়োগ। বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এখন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা ও চিপ প্রযুক্তিতে বিপুল অর্থ ব্যয় করছে। পাশাপাশি প্রত্যাশার চেয়ে ভালো আয়–ব্যয়ের প্রতিবেদন প্রকাশ করায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে।

বিশেষ করে এআই চিপ তৈরির বাজারে শক্ত অবস্থান ধরে রাখায় এনভিডিয়ার শেয়ারের চাহিদা দ্রুত বাড়ছে। বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে এআই প্রযুক্তির সম্প্রসারণ অব্যাহত থাকলে কোম্পানিটির প্রবৃদ্ধিও আরও বাড়তে পারে।

অন্যদিকে অ্যাপল তাদের জনপ্রিয় পণ্যের বিক্রি এবং সেবাখাতের ধারাবাহিক প্রবৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে। আর গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এআই প্রযুক্তিতে নতুন বিনিয়োগ ও উন্নত সেবা চালুর কারণে বাজারে ইতিবাচক অবস্থানে রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর