চট্টগ্রামে চালু উবারের রাইডশেয়ারিং সেবা

আপডেট : ২০ মে ২০২৬, ০৩:৪০ পিএম

চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জনপ্রিয় রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার বাংলাদেশ। ফলে এখন থেকে বন্দরনগরীর বাসিন্দা ও দর্শনার্থীরা অ্যাপের মাধ্যমে সহজেই উবারের গাড়ি বুক করতে পারবেন।

মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে সেবাটি চালুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। উবার জানিয়েছে, প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও সহজ যাতায়াতসেবা দেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসেবেই চট্টগ্রামে কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, চট্টগ্রামে উবার চালু হওয়ায় নগরবাসীর দৈনন্দিন যাতায়াত আরও নির্ভরযোগ্য ও গতিশীল হবে। একই সঙ্গে চালকদের জন্যও তৈরি হবে ফ্লেক্সিবল আয়ের সুযোগ।

মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে সেবাটি চালুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ছবি: উবার বাংলাদেশ

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর। এ শহরের যোগাযোগব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করতে উবারের মতো প্রযুক্তিনির্ভর সেবা ইতিবাচক ভূমিকা রাখবে।

চট্টগ্রামে সেবা চালু নিয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, বাংলাদেশের অন্যতম প্রাণবন্ত শহর চট্টগ্রামে সেবা চালু করতে পেরে তারা আনন্দিত। যাত্রীদের জন্য নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি চালকদের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরিতেও প্রতিষ্ঠানটি কাজ করবে।

২০১৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর ধাপে ধাপে দেশের বিভিন্ন শহরে নিজেদের সেবা বিস্তৃত করেছে উবার। এবার সেই তালিকায় যুক্ত হলো চট্টগ্রামও।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর