চীন ভ্রমণের সুযোগ দিচ্ছে বিওয়াইডি

আপডেট : ১১ জুন ২০২৬, ০২:১৭ পিএম

বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) নির্মাতা বিওয়াইডি বাংলাদেশের গ্রাহকদের জন্য শুরু করেছে মাসব্যাপী ক্যাম্পেইন। ‘বিওয়াইডি বোনানজা’ নামে এই ক্যাম্পেইনের আওতায় চীনে অবস্থিত বিওয়াইডির সদর দপ্তর ভ্রমণের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়াও থাকছে লাক্সারি হলিডে প্যাকেজ, ক্যাশ ভাউচার, কাপল ডিনার এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্যাম্পেইনের আওতায় বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি (ইভি) বুকিং দেওয়া প্রত্যেক গ্রাহক ইনস্ট্যান্ট লাকি ড্রয়ের মাধ্যমে নিশ্চিত উপহার পাবেন। এর মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই যাতায়াত ব্যবস্থার দিকে গ্রাহকদের আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহীদের মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে BYD WIN লিখে ২৬৯৬৯ নম্বরে পাঠাতে হবে। এসএমএস পাঠানোর পর একটি ইউনিক পার্টিসিপেশন কোড পাওয়া যাবে। পরে দেশের যেকোনো অনুমোদিত বিওয়াইডি শোরুমে গিয়ে গাড়ি বুকিংয়ের সময় ওই কোড প্রদর্শন করলে লাকি ড্রয়ের মাধ্যমে তাৎক্ষণিক পুরস্কার পাওয়া যাবে। আগামী ৩০ জুন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।

ক্যাম্পেইনের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কারের মধ্যে রয়েছে চীনে অবস্থিত বিওয়াইডি হেডকোয়ার্টার পরিদর্শনের সুযোগ। বিজয়ীরা সেখানে প্রতিষ্ঠানটির অত্যাধুনিক প্রযুক্তি ও ভবিষ্যৎমুখী সাসটেইনেবল মোবিলিটি ব্যবস্থা কাছ থেকে দেখার অভিজ্ঞতা অর্জন করবেন। এ ছাড়া কাপল হলিডে প্যাকেজসহ আরও নানা চমকপ্রদ উপহার রয়েছে।

ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ১২ জুন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার তেজগাঁওয়ে বিওয়াইডির ফ্ল্যাগশিপ শোরুমে ‘বিওয়াইডি বোনানজা ওপেন হাউস’ আয়োজন করা হবে। অনুষ্ঠানে আগতরা কফি আড্ডা, টেস্ট ড্রাইভ, পরিবারবান্ধব বিভিন্ন আয়োজন এবং বিওয়াইডির আধুনিক ইভি মডেল ঘুরে দেখার সুযোগ পাবেন। পাশাপাশি থাকবে বিশেষ অফার ও পুরস্কার জয়ের সুযোগ।

বিওয়াইডি বাংলাদেশের মতে, এ ধরনের উদ্যোগ দেশের বৈদ্যুতিক গাড়ির বাজারকে আরও গতিশীল করবে এবং টেকসই পরিবহন ব্যবস্থার প্রসারে ভূমিকা রাখবে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর