সহজ হলো বাংলা ডোমেইন নিবন্ধন

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:৫১ এএম

দেশীয় ডোমেইন নিবন্ধন সেবা আরও সহজ করার উদ্যোগ নিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি। প্রতিষ্ঠানটি এখন বিটিসিএলের অনুমোদিত রিসেলার হিসেবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন এবং ব্যবস্থাপনা সেবা দিচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান, উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠন এখন দ্রুত ও সহজ প্রক্রিয়ায় নিজেদের নামে দেশীয় ডোমেইন নিবন্ধন করতে পারবেন। ডট বিডি ও ডট বাংলার পাশাপাশি ডট কম ডট বিডি, ডট কম ডট নেট, ডট কম ডট অর্গ ও ডট কম ডট ইনফোসহ বিভিন্ন ধরনের ডোমেইন নিবন্ধনের সুযোগও থাকছে। এ ছাড়া ডিএনএস হোস্টিং, ওয়েব হোস্টিং ও ই-মেইল সেবাও পাওয়া যাবে।

দেশীয় পরিচয় ও অনলাইন উপস্থিতি জোরদার করতে সাম্প্রতিক সময়ে ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের ব্যবহার বাড়ছে। এই চাহিদার কথা বিবেচনায় রেখে গ্রাহকদের জন্য সহজ ও ঝামেলামুক্ত নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে বলে জানিয়েছে আম্বার আইটি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ডোমেইন নিবন্ধনের ক্ষেত্রে দ্রুত অ্যাক্টিভেশনের সুবিধা থাকবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও সহজ করা হয়েছে। মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অনলাইনে অর্থ পরিশোধ করা যাবে, ফলে দেশের যেকোনো স্থান থেকে আবেদন করা সম্ভব হবে।

ডোমেইনের সঙ্গে বিনা মূল্যে ডিএনএস হোস্টিং ও ব্যবস্থাপনা সুবিধাও দেওয়া হবে। পাশাপাশি ডোমেইনের মেয়াদ, নবায়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে গ্রাহকদের নিয়মিত এসএমএস ও ই-মেইল বার্তা পাঠানো হবে। ডোমেইন ব্যবস্থাপনার জন্য থাকবে একটি ব্যবহারবান্ধব গ্রাহক প্যানেল, যার মাধ্যমে প্রয়োজনীয় অনেক কাজ নিজেই সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা।

আম্বার আইটি জানিয়েছে, নিরাপদ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে দেশীয় ডোমেইনের ব্যবহার আরও বিস্তৃত করাই তাদের লক্ষ্য। ব্যবসা, প্রতিষ্ঠান, ব্র্যান্ড কিংবা ব্যক্তিগত পরিচয়ের জন্য দেশীয় অনলাইন ঠিকানা তৈরিতে ডট বিডি ও ডট বাংলা কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।

ডোমেইন নিবন্ধনসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে আম্বার আইটির ওয়েবসাইটে। এ ছাড়া নির্ধারিত হটলাইনে যোগাযোগ করেও তথ্য জানা যাবে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর