এআই প্রযুক্তির প্রভাব নিয়ে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে বিশ্বের শ্রমবাজারে বড় ধরণের পরিবর্তনের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই আসন্ন অর্থনৈতিক বিপর্যয় ও ব্যাপক হারে কর্মী ছাঁটাই মোকাবিলায় এখনই সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ীসহ দুই শতাধিক বিশেষজ্ঞ-গবেষক। 

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ইকোনমি ল্যাবের উদ্যোগে প্রকাশিত এক খোলা চিঠিতে এআই প্রযুক্তির প্রভাব নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিশিষ্টজনেরা। এতে স্বাক্ষর করেন ১৬ জন নোবেল বিজয়ীসহ ২০০ জনেরও বেশি অর্থনীতিবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞ।

চিঠিতে বলা হয়, আগামী এক দশকে শিল্প বিপ্লবের চেয়েও বড় প্রভাব ফেলবে এআই প্রযুক্তি। আর এই পরিবর্তন হবে খুব দ্রুত। ফলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত হতে হবে বিশ্ববাসীকে।

এআই-কে মানুষের দক্ষ সহযোগী ও সমাজের উপকারী প্রযুক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নতুন এই প্রযুক্তির বিকাশে জীবনযাত্রার উন্নতি হলেও, বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই ও অর্থনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি হয়েছে। তাই শিল্পখাতে প্রয়োজনীয় প্রণোদনা এবং কর্মীদের চাকরির সুরক্ষায় এখনই কঠোর নীতিমালা প্রণয়নের প্রয়োজন।

সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানে জেনারেটিভ এআই ও এআই এজেন্ট নিয়োগের পর কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় সমালোচনার ঝড় ওঠে। আজকের শিক্ষার্থীরাও ভবিষ্যতে শ্রমবাজারে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলা ও এআই'র কারণে সৃষ্ট বৈষম্য নিরসনে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর