কল ড্রপ ও প্যাকেজের শর্ত সম্পর্কে গ্রাহকদের জানাতে হবে: আইসিটি মন্ত্রী

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:২৭ পিএম

রাজধানী ঢাকাসহ এই অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ শেষ করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল অপারেটরদের উদ্দেশে বলেন, ‘কল ড্রপের কারণ, সেবার মান এবং বিভিন্ন প্যাকেজের শর্ত সম্পর্কে গ্রাহকদের স্পষ্টভাবে জানাতে হবে।’

বুধবার (১৯ আগস্ট) ঢাকার তেজগাঁওয়ে রবির করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘দেশের ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণে টেলিযোগাযোগ খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রাহকদের আরও ভালো সেবা দিতে অপারেটরদের নেটওয়ার্কে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সেবার মান এবং প্যাকেজ–সংক্রান্ত তথ্যের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করাও জরুরি।’

অনুষ্ঠানে রবি আজিয়াটার নেটওয়ার্ক আধুনিকায়নের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটি জানায়, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বৃহত্তর ঢাকায় ৪ হাজার ৮০০টির বেশি সাইট আধুনিকায়ন করা হয়েছে। নতুন প্রজন্মের ‘গিগা গ্রিন ফোরজি/ফাইভজি রেডি’ প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করে এই কাজ সম্পন্ন করা হয়েছে।

রবির দাবি, আধুনিকায়নের ফলে বিভিন্ন এলাকায় গ্রাহক অভিজ্ঞতা সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে। আর কল ড্রপ ২০ শতাংশ কমেছে। সেই সাথে ঢাকা ও গাজীপুর অঞ্চলে ইনডোর নেটওয়ার্ক কভারেজ আগের তুলনায় তিন গুণ পর্যন্ত বেড়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, নতুন প্রযুক্তির কারণে প্রতি জিবি ডেটা ব্যবহারে বিদ্যুৎ খরচ ২০ শতাংশ কমেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘টেলিযোগাযোগ খাতে এখন প্রতিযোগিতার মূল বিষয় হয়ে উঠেছে সেবার মান। নেটওয়ার্ক উন্নয়নের মাধ্যমে গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করা গেলে পুরো খাতই উপকৃত হবে।’

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ‘মাত্র তিন মাসে প্রায় ৫ হাজার সাইটে আধুনিকায়নের কাজ সম্পন্ন করা একটি বড় অর্জন। গ্রাহকদের জন্য মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।’

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ‘নেটওয়ার্ক আধুনিকায়নের ফলে ঢাকায় রবির সেবার মান আরও উন্নত হয়েছে ‘ তাঁর দাবি, বর্তমানে রাজধানীতে রবির নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী। একই সঙ্গে তিনি জানান, ‘চট্টগ্রামের নেটওয়ার্ক আধুনিকায়নের কাজও শিগগির শেষ হবে।’

রবি জানায়, ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে নেটওয়ার্ক সম্প্রসারণে ৯ হাজার ৩৩১ কোটির বেশি টাকা বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে তাদের ফোরজি সাইটের সংখ্যা ১৯ হাজার ৬৪৬। সেই সাথে দেশের ৯৮ দশমিক ৯৮ শতাংশ জনগোষ্ঠী রবির ফোরজি নেটওয়ার্ক কভারেজের আওতায় রয়েছে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর