সিইএস ২০২৫ আয়োজনে চমক দেখাল আসুস

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হয়ে গেল কনজিউমার ইলেকট্রনিক্স শো ‘সিইএস ২০২৫’। এবারের সিইএস প্রদর্শনীতে আসুস উন্মোচন করেছে রিপাবলিক অব গেমার’স (আরওজি) ল্যাপটপ। পাশাপাশি ছিল আসুসের কোপাইলট প্লাস পিসি লাইনআপের বেশ কিছু ল্যাপটপ।

গেমিং জগতে আরওজি ল্যাপটপ এবং প্রফেশনাল কাজে ভিভোবুক ও জেনবুকের পারফরম্যান্স শীর্ষে। উন্নত প্রযুক্তির ব্যবহার এবং স্থায়িত্বের দিক থেকেও এবারের আসুস ল্যাপটপগুলো যোগ করেছে নতুন মাত্রা।

এবারে আসুসের গেমিং ল্যাপটপগুলোর মধ্যে আছে আরওজি স্ট্রিক্স স্কার ১৬, স্ট্রিক্স স্কার ১৮, স্ট্রিক্স জি ১৬ এবং স্ট্রিক্স জি ১৮। আরও আছে আরওজি ফ্লো জি১৩, আরওজি জেফাইরাস জি ১৪ এবং জেফাইরাস জি ১৬। অন্যদিকে, আসুসের পিসি ক্যাটাগরিতে আছে ভিভোবুক ১৪/১৬, ভিভোবুক এস১৪/এস১৬, জেনবুক এ১৪ এবং জেনবুক ডুও।

আরওজি সিরিজ ল্যাপটপে গেমিংয়ের জন্য নিয়ে এসেছে সর্বাধুনিক প্রযুক্তি ও ব্যতিক্রমী ডিজাইন। ছবি: আসুস

আরওজি সিরিজ ল্যাপটপ

আসুসের আরওজি সিরিজ ল্যাপটপে গেমিংয়ের জন্য নিয়ে এসেছে সর্বাধুনিক প্রযুক্তি ও ব্যতিক্রমী ডিজাইন। নতুন আরওজি স্ট্রিক্স, জেফাইরাস, এবং ফ্লো সিরিজের ল্যাপটপে যুক্ত হয়েছে ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর, এএমডি রাইজেন প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ।

আরওজি স্ট্রিক্স স্কার ১৬ এবং ১৮ মডেলে ইন্টেল কোর আল্ট্রা ৯ এবং এএমডি রাইজেন ৯ এর ৯৯৫৫ এইচএক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্ট্রিক্স স্কার ১৬, এবং ১৮ মডেলে রয়েছে ৬৪জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৪ টেরাবাইট পিসিআইই জেনারেশনের ৪ স্টোরেজ। অন্যদিকে, স্ট্রিক্স জি ১৬ এবং স্ট্রিক্স জি ১৮ মডেলে রয়েছে ৩২জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ২ টেরাবাইট পিসিআইই জেনারেশনের ৪ স্টোরেজ।

সিইএস আয়োজনে পোর্টেবল গেমিং ডিভাইস হিসাবে আরওজি ফ্লো জেড১৩ ল্যাপটপ প্রদর্শন করেছে আসুস। এতে রয়েছে এএমডি রাইজেন এআই ম্যাক্স প্লাস ৩৯৫ প্রসেসর এবং আরডিএনএ ৩.৫ গ্রাফিক্স কোর। এর ২.৫কে রেজোলিউশনের আরওজি নেবুলা ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট ১৮০হার্জ দেয় দারুণ ভিজ্যুয়াল।

গেমিংয়ের পাশাপাশি যারা ক্রিয়েটিভ কাজের জন্য পাতলা ও হালকা ক্যাটাগরির ল্যাপটপ খুঁজছেন তাদের সেরা ডিভাইস হতে পারে জেফাইরাস জি ১৪ এবং জি ১৬। জেফাইরাস জি ১৪ ল্যাপটপে রয়েছে এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর। জেফাইরাস জি ১৬ ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৯ এর ২৮৫ এইচ প্রসেসর এবং এনভিডিয়া আরটিএক্স ৫০৯০ জিপিইউ।

কোপাইলট প্লাস পিসি লাইনআপে এই বছর এসেছে ভিভোবুক। ছবি: আসুস

ভিভোবুক এবং জেনবুক সিরিজ ল্যাপটপ

আসুসের কোপাইলট প্লাস পিসি লাইনআপে এই বছর এসেছে ভিভোবুক ১৪/১৬, ভিভোবুক এস ১৪/এস ১৬, জেনবুক এ ১৪ এবং জেনবুক ডুও। এআই-চালিত ফিচার, স্ন্যাপড্রাগন এক্স-সিরিজ প্রসেসর রয়েছে এই ল্যাপটপগুলোতে। এ ছাড়া, স্টোরিকিউব এবং লাইভ ক্যাপশনের মতো টুলস এই ল্যাপটপগুলোতে প্রফেশনাল কাজকে আরও সহজ করবে।

আসুসের ভিভোবুক ১৪/১৬ মডেলের ল্যাপটপগুলোতে মেমোরি ১৬ গিগাবাইট, এবং স্টোরেজ সুবিধা ১ টেরাবাইট। ভিভোবুক এস১৪/এস১৬ স্টাইল এবং পারফরম্যান্স উভয়দিক থেকে উন্নত। আল্ট্রা-পোর্টেবল ডিজাইনে এর ওজন ১.৩ কেজি এবং ব্যাটারি লাইফ থাকে ২৪ ঘণ্টা। এর ডিসপ্লেটি হলো এফএইচডি ওলেড স্ক্রিন এবং ২.৫কে আইপিএস।

জেনবুক এ ১৪ মডেলটি ওজনে এক কিলোগ্রামেরও কম যেটি বর্তমানে বিশ্বের সবচেয়ে হালকা কোপাইলট প্লাস পিসি। এর ব্যাটারি লাইফ ৩২ ঘণ্টা। তাই পেশাদারদের জন্য এটি একটি উপযোগী ল্যাপটপ। অন্যদিকে জেনবুক ডুও মডেলটিতে আছে ইন্টেল কোর আল্ট্রা ৯ প্রসেসর। এটি ওজনে যেমন হালকা তেমনি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও দেয় ভালো পারফরম্যান্স।

ল্যাপটপ ছাড়াও এক্সেসরিজ বা আনুষঙ্গিক ডিভাইসের ক্ষেত্রে আসুস এনেছে নতুনত্ব। কাজের গতি আরও বাড়াতে সহায়ক হবে আসুসের মার্শমেলো কীবোর্ড এবং ফ্রেগন্যান্স মাউস।

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর