দেশের বাজারে গিগাবাইটের নতুন এআই কম্পিউটার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জনপ্রিয়তার এই যুগে দেশের বাজারে নতুন এআই পিসি (পার্সোনাল কম্পিউটার) নিয়ে এসেছে গিগাবাইট। তাঁদের এআই টপ ১০০ জেড৮৯০ পিসি’র কল্যাণে এখন ক্লাউড প্রযুক্তির ব্যবহার ছাড়াই স্থানীয়ভাবে এআই মডেলের প্রশিক্ষণ দেওয়া যাবে। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এই ডেস্কটপ কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানিয়েছে গিগাবাইট। 

অত্যাধুনিক হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি এই ডেস্কটপ পিসি’টি গবেষণা, স্টার্টআপ, ছোট ব্যবসা ও একাডেমিক কাজের জন্য বিশেষভাবে বানানো হয়েছে বলে দাবি করেছে গিগাবাইট।

এই পিসি’টির অন্যতম আকর্ষণীয় দিক হলো গিগাবাইট এআই টপ ইউটিলিটি সফটওয়্যার। এর মাধ্যমে প্রোগ্রামিং সম্পর্কে ধারণা না থাকলেও ব্যবহারকারী এআই মডেল ফাইন-টিউন করতে পারবেন। এছাড়া রিয়েল-টাইম মনিটরিংয়েরও সুবিধা আছে এতে। ৭০টিরও বেশি ওপেন সোর্স লার্জ ল্যাংগুয়েজ মডেল বা এলএলএম সাপোর্ট করে এটি।

গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি-তে উচ্চ মানের সব হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। উচ্চ সক্ষমতার এআই ও ডেটা প্রসেসিংয়ের জন্য এতে আছে ইন্টেল কোর আল্ট্রা ৯ ২৮৫কে প্রসেসর। 

এছাড়া গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৯০, যা জটিল এআই মডেলের প্রশিক্ষণে ও গ্রাফিক্স রেন্ডারিংয়ে উচ্চ মানের পারফরম্যান্সের নিশ্চয়তা দেয় বলা দাবি করেছে গিগাবাইট। পিসি’র কুলিং সিস্টেমের জন্য আছে ৩৬০ মিলিমিটারের লিকুইড কুলার। 

এই এআই পিসি-তে ব্যবহারকারীরা আরও পাচ্ছেন ২টিবি’র এসএসডি স্টোরেজ এবং ১২৮জিবি ডিডিআর৫ মেমোরি। ফলে ভারী এআই ডেটাসেট ও মাল্টিটাস্কিংয়ে সহায়ক হবে এটি। উইন্ডোজ ১১ প্রো ও লিনাক্স- দুটি অপারেটিং সিস্টেমই সাপোর্ট করবে এই পিসিতে।  

‘এআই টপ ১০০ জেড৮৯০ পিসি’ সম্পর্কে গিগাবাইট-এর কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘এ ধরনের শক্তিশালী এআই পিসি দেশে গবেষণা, শিক্ষা ও সফটওয়্যার ডেভেলপমেন্ট খাতে বিপ্লব ঘটাতে পারে। লোকাল ডেটা প্রসেসিং হওয়ায় ডেটা সিকিউরিটি ও প্রাইভেসি নিশ্চিত হবে।’

তিনি আরও বলেন, ‘গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি’ শুধু একটি ডেস্কটপ নয়, বরং এটি এআই গবেষণা ও ইনোভেশনের জন্য একটি পূর্ণ সমাধান। বাংলাদেশি বাজারে এর আগমন দেশীয় তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।’ 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই এআই পিসি’র কারণে সবচেয়ে বেশি লাভবান হবে দেশীয় আইটি প্রতিষ্ঠান, স্টার্টআপ ও বিশ্ববিদ্যালয়গুলো। এর মাধ্যমে ব্যয়সাপেক্ষ ক্লাউড সার্ভিসের বিকল্প তৈরি হবে। বাংলাদেশের বাজারে গিগাবাইটের এআই টপ ১০০ জেড৮৯০ পিসি’টির দাম পড়বে ৬ লাখ ৫০ হাজার টাকা।

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর