নতুন স্মার্ট চশমায় যে চমক নিয়ে এল জাকারবার্গের মেটা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম

প্রথমবারের মতো বিল্ট-ইন ডিসপ্লেসমৃদ্ধ একটি স্মার্টগ্লাস বা স্মার্ট চশমা নিয়ে এসেছে মার্ক জাকারবার্গের সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান মেটা। বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভেলপারদের কনফারেন্স ‘কানেক্ট’ ইভেন্টে উপস্থিত দর্শকের সামনে এই স্মার্ট চশমাটিকে তুলে ধরেন জাকারবার্গ নিজেই।

দর্শকদের তুমুল করতালির মাঝে জাকারবার্গ নতুন এই ডিসপ্লে গ্লাসের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেন, যেটাকে তিনি মেটা রে-ব্যান ডিসপ্লে নামে অভিহিত করেছেন। উল্লেখ্য, মেটা’র রে-ব্যান ব্র্যান্ডের নতুন সংযোজন হচ্ছে এই এআই স্মার্টগ্লাসটি।

মেটা’র নতুন স্মার্ট চশমাটির ডান দিকের লেন্সে আছে ছোট একটি ডিজিটাল ডিসপ্লে, যেটা ব্যবহার করে নোটিফিকেশন চেক করার মতো বিভিন্ন বেসিক (প্রাথমিক) কাজ সম্পন্ন করা যাবে। গ্যাজেটটি নিয়ন্ত্রণের জন্য একটি রিস্টব্যান্ডও পাচ্ছেন ব্যবহারকারীরা। রিস্টব্যান্ডটি ব্যবহারকারীদের হাতের ইশারা বা হ্যান্ড জেশচারকে বিভিন্ন নির্দেশনায় বা কমান্ডে রুপান্তর করতে সক্ষম। এই যেমন টেক্সট মেসেজ পড়া বা কল গ্রহণ করা।

রিস্টব্যান্ড ও ডিজিটাল ডিসপ্লে-যুক্ত মেটা’র নতুন স্মার্টগ্লাসটির দাম শুরু ৭৯৯ ডলার থেকে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে এই গ্যাজেটটি।

ডিসপ্লে যুক্ত রে-ব্যান স্মার্টগ্লাস নিয়ে এসেছে মেটা। ছবিসূত্র: রয়টার্সকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি’র যুগে স্মার্টগ্লাস তৈরি করে ইতোমধ্যেই সাফল্যের মুখ দেখেছে মেটা। জাকারবার্গ মনে করেন যে, এআই প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তিগত পর্যায়ে ‘সুপারইন্টেলিজেন্স’ পর্যায়ে পৌঁছানোর সেরা মাধ্যম হচ্ছে স্মার্টগ্লাস। সুপারইন্টেলিজেন্স হচ্ছে জাকারবার্গের এমন একটি ধারণা যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ছাড়িয়ে যাবে মানুষের বুদ্ধিমত্তাকেও। 

জাকারবার্গ বলেন, ‘স্মার্টগ্লাসই হচ্ছে ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্সে পৌঁছানোর সবচেয়ে উপযুক্ত মাধ্যম। কেননা এর মাধ্যমে আপনি বর্তমানে থেকেও এআই প্রযুক্তির সকল সুবিধা উপভোগ করার সুযোগ পেয়ে থাকেন- যা আপনাকে আরও স্মার্ট করে তোলে, উন্নত যোগাযোগে সহায়তা করে এবং আপনার স্মৃতিশক্তি ও অনুভূতির উন্নয়নসহ অন্যান্য আরও অনেক কিছুতেই সহায়তা করে থাকে।’ 

উল্লেখ্য, ডেভেলপারদের জন্য গতকাল বুধবার থেকে শুরু হয়েছে মেটা’র বার্ষিক কানেক্ট কনফারেন্স। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় মেটা’র মেনলো পার্ক সদরদপ্তরে আয়োজিত এই ইভেন্টের প্রথম দিনে ডিসপ্লে-সমৃদ্ধ নতুন স্মার্টগ্লাসের পাশাপাশি আরও কয়েকটি অগমেন্টেড রিয়েলিটি (বর্ধিত বাস্তবতা) প্রযুক্তির পণ্য নিয়ে এসেছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট।

বিল্ট-ইন ডিসপ্লে’র স্মার্টগ্লাস ছাড়াও কানেক্ট ইভেন্টে আরও যা কিছু এল…

মেটা’র ওকলে ব্র্যান্ডের নতুন স্মার্টগ্লাস ভ্যানগার্ড
বুধবার মেটা তাঁদের ওকলে ব্র্যান্ডেরও নতুন একটি স্মার্টগ্লাস উন্মোচন করেছে, যার নাম ভ্যানগার্ড। অ্যাথলেটদের জন্য তৈরি নতুন এই স্মার্ট চশমার দাম ধার্য করা হয়েছে ৪৯৯ ডলার, যেটা আগামী ২১ অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে।

ভ্যানগার্ড গ্লাসটিকে গার্মিন ও স্ট্রাভা-এর মতো ফিটনেস প্ল্যাটফর্মে যুক্ত করে ব্যায়াম ও প্রশিক্ষণ সম্পর্কিত ডেটা রিয়েল-টাইমে পাওয়া সম্ভব। ডিভাইসটিতে ৯ ঘন্টার ব্যাটারি ব্যাক-আপ পাবেন ব্যবহারকারীরা।  

মেটা রে-ব্যান স্মার্টগ্লাসের আপডেটেড সংস্করণ
মেটা তাঁদের রে-ব্যান ব্র্যান্ডের পুরোনো স্মার্টগ্লাসেরও একটি আপডেটেড সংস্করণ এনেছে এ বছরের কানেক্ট কনফারেন্সে। স্বাভাবিকভাবেই এতে থাকছে না বিল্ট-ইন ডিসপ্লে। তবে আগের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যাটারি লাইফ অফার করছে নতুন সংস্করণটি। পাশাপাশি থাকছে আগের চেয়েও উন্নত ক্যামেরা। ফলে দামও বেড়েছে ডিভাইসটির। ২৯৯ ডলারের পরিবর্তে এবার ব্যবহারকারীদের খরচ করতে হবে ৩৭৯ ডলার।

উল্লেখ্য, মেটা’র তৈরি প্রতিটি স্মার্টগ্লাসেই থাকছে তাঁদের এআই অ্যাসিসট্যান্ট, ক্যামেরা ও হ্যান্ডস-ফ্রি কনট্রোলের (হাতের সাহায্য ছাড়া নিয়ন্ত্রণের) সুবিধা। পাশাপাশি মেটা’র মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইনস্ট্রাগ্রামে লাইভস্ট্রিমিং-এর সুবিধাতো থাকছেই।

এআই প্রযুক্তিতে মেটা’র উচ্চাভিলাষী পরিকল্পনা
এআই প্রযুক্তি খাতে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই ও গুগলের সাথে প্রতিযোগিতায় মেটা আপাতত কিছুটা পিছিয়ে থাকলেও উন্নত সব প্রযুক্তি নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রেখেছে তাঁরা। সাম্প্রতিক সময়ে মেটা বেশ কিছু নতুন উদ্যোগও নিয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) জাকারবার্গের নেতৃত্বে ইতোমধ্যেই একটি সুপারইন্টেলিজেন্স টিম তৈরি করতে শুরু করেছে মেটা। এআই জগতের সেরা কয়েকজন প্রতিভাকে ইতোমধ্যেই নিয়োগও দিয়েছে তাঁরা। পাশাপাশি অত্যাধুনিক এআই চিপ পেতে কয়েক হাজার কোটি মার্কিন ডলার খরচ করার কথাও জানিয়েছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট।

তথ্যসূত্র: মেটা, রয়টার্স

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর