ঢাকায় প্রযুক্তিপণ্যের মেলা ৮ ডিসেম্বর

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে দেশে। বাজারে আসা সর্বশেষ প্রযুক্তিপণ্যের সঙ্গে তরুণদের পরিচয় করিয়ে দিতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫’। আগামী ৮ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে এই প্রযুক্তিপণ্যের মেলা অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন, ৬ দিনব্যাপী এই মেলায় অংশ নেবে বিশ্বখ্যাত বিভিন্ন প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড। মেলায় যেকোনো প্রযুক্তিপণ্য কেনার ক্ষেত্রে থাকবে আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার।

বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট আকতার হোসেন খান জানান, ‘এবারের মেলা জুড়ে থাকবে সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরাসহ নিত্যনতুন প্রযুক্তিপণ্যের সমাহার। মেলায় কেনাকাটার পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকবে নানা ধরনের আয়োজন।’

শিশু-কিশোরদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সিটি আইটি মেগা ফেয়ারের আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া জানান, ‘দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা উপলক্ষে থাকবে নানা অফার ও মূল্যছাড়। মেলার পৃষ্ঠপোষক হিসাবে থাকছে আসুস, এপসন, এইচপি, এলডিনিও, লেনোভো, এমএসআই এবং টিপি লিংকের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড। মেলায় অংশগ্রহণ করা স্টলগুলোর মধ্যে থাকবে চুউই ল্যাপটপ, প্যান্টাম, ডেল, ওয়ালটন কম্পিউটার, ডিপকুল, এসার, বি-ট্র্যাক, টি অ্যান্ড ভি, কিউডি, রাপু ও ভেনশনসহ আরও অনেক ব্র্যান্ড।’

মেলায় শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ উপহার। এছাড়াও দর্শনার্থীদের জন্য থাকবে মেগা ছাড়, উপহার, ক্যাশব্যাক ও স্ক্র্যাচ অ্যান্ড উইন। প্রতিদিন থাকবে কনসার্ট ও র‍্যাফেল ড্র।

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর