মিক্সড-রিয়েলিটি গ্লাস ‘ফোনিক্স’ কবে আসছে, জানাল মেটা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম

মেটার মিক্সড-রিয়েলিটি গ্লাস ‘ফোনিক্স’ বাজারে আসার কথা ছিল আগামী বছরের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ ২০২৬ সালের জুলাই-ডিসেম্বর সময়ে। কিন্তু এবারে জানা গেল, আগামী বছর নয়, ফোনিক্স উন্মোচিত হবে ২০২৭ সালে। শুক্রবার ব্যবসাবিষয়ক নিউজ সাইট বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে মেটা’র আভ্যন্তরীণ এক মেমোকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, পুরোপুরি ত্রুটিমুক্ত, উন্নত একটি ডিভাইস হিসেবে ফোনিক্সের আগমন সুনিশ্চিত করতে বাড়তি সময় নেওয়ার প্রয়োজন অনুভব করেছে মেটা। আর সে কারণেই পণ্যটির উন্মোচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন প্রসঙ্গে বার্তা সংস্থা রয়টার্সের তরফ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে মেটা কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

প্রতিবেদন অনুসারে, মেটা’র নির্বাহী কর্মকর্তা গ্যাব্রিয়েল আউল এবং রায়ান কেয়ার্নস বলেছেন যে, ফোনিক্স ডিভাইসটি উন্মোচনের সময়সীমা পিছিয়ে দেওয়ায় ‘আমরা এর খুঁটিনাটি বিষয়গুলো সঠিকভাবে গুছিয়ে নেওয়ার জন্য আরও বেশি সময় পাবো।’

ফোনিক্স হচ্ছে একটি মিক্সড-রিয়েলিটি স্মার্টগ্লাস। ইতোপূর্বে ফোনিক্সের কোডনেম ছিল পাফিন। এ বছরের জুলাই মাসে দ্য ইনফরমেশন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফোনিক্সের ওজন প্রায় ১০০ গ্রাম, অর্থাৎ ৩ দশমিক ৫ আউন্স। প্রতিদ্বন্দ্বী অ্যাপলের ভিশন প্রো হেডসেটের তুলনায় ফোনিক্সের রেজোলিউশন কম, এবং কম্পিউটিং সক্ষমতার দিক থেকেও পিছিয়ে আছে মেটার ডিভাইসটি।

উল্লেখ্য, মিক্সড-রিয়েলিটি ডিভাইসগুলো মূলত ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি (বর্ধিত বাস্তবতাকে) একত্রিত করে। এই প্রযুক্তি বাস্তব-জগতের সাথে ডিজিটাল অবজেক্টের যোগাযোগের সুযোগ করে দেয়। 

বৃহস্পতিবার ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, মেটা তাঁদের মেটাভার্স প্রকল্পের বাজেট ৩০ শতাংশ হ্রাস করতে পারে। 

উল্লেখ্য, মেটা’র রিয়েলিটি ল্যাবসের অধীন মেটাভার্স প্রকল্প থেকেই তৈরি হয় কোয়েস্ট মিক্সড-রিয়েলিটি হেডসেট ও রে-ব্যান স্মার্টগ্লাস। আসন্ন অগমেন্টেড-রিয়েলিটি গ্লাসও তৈরি করবে মেটাভার্স-ই।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর