কে হচ্ছেন অ্যাপলের পরবর্তী সিইও?

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০১:৪৬ পিএম

অ্যাপলের ৫০তম বর্ষপূর্তির আয়োজনের ঘনিয়ে আসেছে। সেই সাথে আলোচনা তীব্র হচ্ছে, কে হবেন সিইও টিম কুকের উত্তরসূরী? এই আলোচনায় সবচেয়ে এগিয়ে থাকা নাম হলো জন টার্নাস। যিনি বর্তমানে অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান।

জন টার্নাস বহু বছর ধরে অ্যাপলের মূল পণ্য আইফোন, ম্যাক ও আইপ্যাডের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন। ২০২১ সালে তিনি অ্যাপলের শীর্ষ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং রোলে যোগদানের পর থেকে পণ্যের মান ও কার্যক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। ব্যাটারি লাইফ, পারফরম্যান্স এবং কানেক্টিভিটিতে উন্নতি ঘটিয়ে তিনি অ্যাপলের পণ্যের লাইনআপকে শক্তিশালী করেছেন।

টার্নাস সম্প্রতি একটি গোপন রোবট প্রজেক্টের তত্ত্বাবধান নিয়েছেন। এই প্রকল্পে এমন একটি টেবিলটপ ডিভাইস তৈরি হচ্ছে যা ‘ফেস টাইম’ কলের সময় ঘুরে ঘুরে বক্তার দিকে মনোযোগ দেয়। আশা করা হচ্ছে, এটি আগামী বছর বাজারে আসবে।

তিনি শুধু পণ্য তৈরি ও প্রযুক্তি উন্নয়নে নয়। পণ্যের মার্কেটিং ও ওয়েবসাইট কনটেন্ট নিয়েও সরাসরি কাজ করছেন। এছাড়া তিনি অ্যাপলের ডিভাইসগুলোকে আরও পরিবেশবান্ধব করার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

জন টার্নাস বর্তমানে হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিজাইন টিমের তত্ত্বাবধান করছেন। ফলে তিনি ডিজাইন ও সিনিয়র ম্যানেজমেন্টের মধ্যে প্রধান সংযোগকারী হিসেবে কাজ করছেন। এর কারণে তাকে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে দেখা হয়।

টার্নাস আইফেনের ইতিহাসে সবচেয়ে বড় রিভ্যাম্প প্রকল্প নিয়েও কাজ করছেন। যার মধ্যে ফোল্ডেবল আইফোন রয়েছে। এটি সম্ভবত এই বছরের মধ্যে বাজারে আসবে।

অ্যাপলের ভেতরে তিনি সহকর্মী ও সিনিয়র লিডারদের কাছে খুবই জনপ্রিয়। তার শান্ত ও ভারসাম্যপূর্ণ নেতৃত্ব অনেকটা টিম কুকের মতো। জন টার্নাস প্রোডাক্টের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং অ্যাপলকে তার মূলধারার মানের দিকে ফিরিয়েছেন।

অ্যাপল বর্তমানে এআই ও অন্যান্য প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে আছে। টার্নাস ইতিমধ্যে এআই-পাওয়ারড ডিভাইস ও নতুন হার্ডওয়্যার ধারণা নিয়ে কাজ করছেন। তবে এই উদ্যোগ কতটা সফল হবে, তা সময়ই দেখাবে।

জন টার্নাসকে অ্যাপলের ভবিষ্যৎ সিইও হিসেবে দেখা হচ্ছে তার প্রযুক্তি দক্ষতা, নেতৃত্ব, ডিজাইন ও পণ্যের মান উন্নয়নের জন্য। যদিও চ্যালেঞ্জ আছে, তার ভেতরের সম্মান ও অভিজ্ঞতা তাকে এই দায়িত্বের জন্য প্রধান প্রার্থী বানিয়েছে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর