সস্তায় ম্যাকবুক আনল অ্যাপল

ইতিহাসের সবচেয়ে সস্তা ম্যাকবুক বাজারে এনেছে অ্যাপল। কম দামে নতুন ম্যাকবুক এনে অ্যাপল এবার বড় পরিসরের ব্যবহারকারীদের দিকে নজর দিচ্ছে। প্রযুক্তি বাজারে প্রতিযোগিতা বাড়ার এই সময়ে এটি অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেল নতুন একটি ল্যাপটপ উন্মোচন করেছে, নাম ম্যাকবুক নিও। এখন পর্যন্ত এটি অ্যাপলের ইতিহাসের সবচেয়ে সস্তা ম্যাকবুক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এই ডিভাইসটি উন্মোচন করে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

এই ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৫৯৯ ডলার থেকে, যা আগের ম্যাকবুকগুলোর তুলনায় অনেক কম। মূলত কম খরচে ল্যাপটপ খুঁজছেন, এমন ব্যবহারকারীদের লক্ষ্য করেই এটি বাজারে এনেছে অ্যাপল।

কী আছে নতুন এই ম্যাকবুকে

ম্যাকবুক নিও’র বিশেষত্ব হলো, এতে ব্যবহার করা হয়েছে এমন একটি প্রসেসর, যা সাধারণত আইফোনে থাকে। অর্থাৎ এই প্রথমবার অ্যাপল মোবাইল চিপ দিয়ে ল্যাপটপ চালাচ্ছে।

এই প্রসেসরটি শক্তিশালী হলেও কম বিদ্যুৎ ব্যবহার করে। ফলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাবেন বলে আশা করা হচ্ছে।

অন্যান্য ম্যাকবুকের তুলনায় নিওতে স্ক্রিন কিছুটা ছোট, মেমোরিও কম। তবে এটি বিভিন্ন উজ্জ্বল রঙে পাওয়া যাবে। যার মধ্যে থাকছে নতুন ‘সাইট্রাস’ হলুদ রঙও।

নতুন ব্যবহারকারীদের দিকে নজর

অ্যাপল এতদিন বেশি দামি পণ্যের জন্য পরিচিত ছিল। কিন্তু এবার তারা তুলনামূলক কম দামের একটি ল্যাপটপ এনে নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে চাইছে। বিশেষ করে যারা উইন্ডোজ বা ক্রোমবুক ব্যবহার করেন, তাদের টানতেই এই উদ্যোগ।

বিশেষজ্ঞদের মতে, কলেজ শিক্ষার্থী ও তরুণদের কাছে এই ডিভাইস জনপ্রিয় হতে পারে। কারণ এটি ম্যাকবুকের অভিজ্ঞতা দেবে, কিন্তু তুলনামূলক কম দামে।

কেন এই ল্যাপটপ

বর্তমানে বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে যন্ত্রাংশের ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে মেমোরি সংকটের কারণে ল্যাপটপের দাম বাড়তে পারে। এমন পরিস্থিতিতে কম দামের ম্যাকবুক বাজারে এনে অ্যাপল বাড়তি সুবিধা পেতে পারে।

বিশ্লেষকদের ধারণা, আগামী বছর ব্যক্তিগত কম্পিউটারের দাম প্রায় ১৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আবার বিক্রিও কমে যেতে পারে। এই অবস্থায় নতুন সাশ্রয়ী ডিভাইস অ্যাপলের বাজার অংশ বাড়াতে সহায়তা করবে।

অ্যাপলের কৌশল

অ্যাপলের আয়ের বড় অংশ আসে আইফোন থেকে। এরপর রয়েছে তাদের সেবা খাত ও পরিধানযোগ্য ডিভাইস। তবে ম্যাক কম্পিউটারও গুরুত্বপূর্ণ, কারণ এটি ব্যবহারকারীদের অ্যাপলের পুরো ইকোসিস্টেমে ধরে রাখতে সাহায্য করে।

এই নতুন ম্যাকবুক সেই কৌশলেরই অংশ। যারা আইফোন বা অ্যাপলের অন্য পণ্য ব্যবহার করেন, তারা যাতে সহজে ম্যাকবুকে চলে আসেন। সেটিই লক্ষ্য।

কবে পাওয়া যাবে

ম্যাকবুক নিও বাজারে আছে ১১ মার্চ থেকে। ল্যাপটপের পাশাপাশি অ্যাপল নতুন ম্যাকবুক এয়ার ও ম্যাকবুক প্রোও উন্মোচন করেছে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর