আসুসের নতুন ল্যাপটপে কী আছে, দাম কত?

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পিএম

দেশের প্রযুক্তি বাজারে নতুন চারটি ল্যাপটপ নিয়ে এসেছে আসুস। ২২ এপ্রিল রাজধানীর এক পাঁচতারকা হোটেলে ‘অলওয়েজ ইনক্রেডিবল’ শীর্ষক একটি বিশেষ ইভেন্টে এই ল্যাপটপগুলো উন্মোচন করা হয়।

এই নতুন লাইনআপে রয়েছে জেনবুক ডুও, জেনবুক এস১৬, জেনবুক ১৪ এবং ভিভোবুক ১৬। বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা মাথায় রেখে তৈরি এই চারটি ল্যাপটপ এখন বাংলাদেশে অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে।

উন্মোচন অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের আসুস কনজিউমার বিজনেসের জেনারেল ম্যানেজার পিটার চ্যাং বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ ও সৃজনশীলতার ধরন বদলে দিচ্ছে। নতুন এই ল্যাপটপ সিরিজ সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন বাজারে আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি আনার লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি।’

চারটি ভিন্ন ভিন্ন মডেলের ল্যাপটপ আনল আসুস। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে আসুসের অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের কর্মকর্তারা। পাশাপাশি প্রযুক্তিপ্রেমী ও গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।

নতুন লাইনআপের সবচেয়ে আকর্ষণীয় মডেল জেনবুক ডুও। এতে রয়েছে দুটি ফুল সাইজ ১৪ ইঞ্চি থ্রিকে ওলেড টাচ ডিসপ্লে। যা একসঙ্গে ব্যবহার করলে বড় স্ক্রিনের মতো কাজ করা যায়।

ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা সিরিজ প্রসেসর এবং দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য রয়েছে শক্তিশালী ব্যাটারি সিস্টেম। ডুয়াল ফ্যান কুলিং ও ডিটাচেবল কিবোর্ড এটিকে আরও ব্যবহারবান্ধব করেছে।

কনটেন্ট ক্রিয়েটর, সফটওয়্যার ডেভেলপার বা মাল্টিটাস্কিংয়ে অভ্যস্ত ব্যবহারকারীদের জন্য এটি বিশেষভাবে উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দাম ৪ লাখ ৮২ হাজার ৯৯০ টাকা।

১৬ ইঞ্চির বড় ওলেড ডিসপ্লে নিয়ে এসেছে জেনবুক এস১৬। যারা বড় স্ক্রিনে কাজ বা বিনোদন উপভোগ করতে পছন্দ করেন। তাদের জন্য এটি তৈরি করা হয়েছে।

এতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন এআই ৪০০ সিরিজ প্রসেসর, যা এআই–ভিত্তিক কাজকে আরও দ্রুত করে। হালকা ও সেরালুমিনিয়াম বডির কারণে এটি সহজে বহনযোগ্যও। মাত্র ২ লাখ ৫৬ হাজার টাকায় কিনতে পারবেন এই ল্যাপটপটি।

পারফরম্যান্স ও বহনযোগ্যতার সমন্বয়ে তৈরি জেনবুক ১৪। প্রায় ১.২ কেজি ওজনের এই ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চির ওলেড ডিসপ্লে, সর্বোচ্চ থ্রিকে রেজল্যুশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট।

এতে ব্যবহৃত হয়েছে এএমডি রাইজেন এআই প্রসেসর, যা মাল্টিটাস্কিং ও দৈনন্দিন কাজকে আরও সহজ করে। ব্যাটারি ব্যাকআপ সর্বোচ্চ ১৭ ঘণ্টা পর্যন্ত বলে জানিয়েছে কোম্পানি। ল্যাপটপটির দাম ধরা হয়েছে ১ লাখ ৫৩ হাজার টাকা।

নতুন লাইনআপের সবচেয়ে সাশ্রয়ী মডেল ভিভোবুক ১৬। এটি মূলত শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের কথা মাথায় রেখে তৈরি।

এতে রয়েছে এআই ফিচার, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং মাইক্রোসফট প্লুটন সিকিউরিটি প্রসেসর। বড় স্ক্রিন ও দীর্ঘ ব্যাটারি লাইফ এটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী করে তুলেছে। বাজের ১ লাখ ২৯ হাজার টাকা হলেই নিতে পারবেন ল্যাপটপটি।

প্রযুক্তি বাজারে এআই নির্ভর ল্যাপটপের চাহিদা বাড়ছে। সেই ধারাবাহিকতায় আসুসের এই নতুন চারটি মডেল ব্যবহারকারীদের জন্য আরও উন্নত ও বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
ব্যস্ত জীবনে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কাজেরও গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায়ী, উদ্যোক্তা কিংবা পেশাজীবীদের অনেক কাজই নির্ভর করে ফোন সচল থাকার ওপর। তাই দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দেওয়ার...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন এআই কম্পিউটিং সল্যুশন ‘অ্যাটলাস ৯৬০ই সুপারপড’ উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি চীনের সাংহাইয়ে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর