দেশের বাজারে সিল সিরিজের নতুন গাড়ি আনল বিওয়াইডি

আপডেট : ১৮ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

দেশের বৈদ্যুতিক যানবাহনের বাজারে আরও তিনটি নতুন মডেলের গাড়ি নিয়ে এসেছে বিশ্বের শীর্ষ নিউ এনার্জি ভেহিকল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। নতুন মডেলগুলো হলো বিওয়াইডি সিল ৫, বিওয়াইডি সিল ৬ এবং বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি।

নতুন গাড়িগুলোর উদ্বোধন উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। এ ছাড়া উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন এবং চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের।

অনুষ্ঠানে নতুন গাড়িগুলোর উন্মোচনের পাশাপাশি প্রোডাক্ট প্রেজেন্টেশন, কীনোট বক্তব্য ও মিডিয়া ইন্টারঅ্যাকশনের আয়োজন করা হয়। এ সময় প্রি-অর্ডার করা ৬০টি বিওয়াইডি গাড়িও গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়।

বিওয়াইডি সিল ৫ একটি প্লাগ-ইন হাইব্রিড সেডান। এতে ব্যবহার করা হয়েছে বিওয়াইডির ডিএম-আই প্রযুক্তি ও ব্লেড ব্যাটারি। ১৫০০ সিসির ইঞ্জিনচালিত গাড়িটি সর্বোচ্চ এক হাজার কিলোমিটার পর্যন্ত কম্বাইন্ড ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গাড়িটিতে এডিএএস নিরাপত্তা প্রযুক্তি, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ছয়টি এয়ারব্যাগ ও ১২ দশমিক ৮ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে।

অন্যদিকে সম্পূর্ণ বৈদ্যুতিক সেডান বিওয়াইডি সিল ৬ একবার চার্জে সর্বোচ্চ ৪১০ কিলোমিটার চলতে পারে। গাড়িটিতে ডিসি ফাস্ট চার্জিং, অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, লেদার সিট ও পিএম ২.৫ এয়ার ফিল্ট্রেশন সুবিধা রয়েছে।

প্রিমিয়াম এসইউভি সেগমেন্টে আনা হয়েছে বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি। অল-হুইল ড্রাইভ সুবিধাসম্পন্ন এই প্লাগ-ইন হাইব্রিড এসইউভিটি সর্বোচ্চ ১২৮ কিলোমিটার পর্যন্ত পিওর ইলেকট্রিক রেঞ্জ দিতে সক্ষম। এতে ১৫ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, প্যানোরামিক সানরুফ, সাতটি এয়ারব্যাগ ও উন্নত নিরাপত্তা প্রযুক্তি রয়েছে।

অনুষ্ঠানে কেৎসু ঝ্যাং বলেন, ‘বাংলাদেশের বাজার বিওয়াইডির জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নতুন মডেলগুলোর মাধ্যমে উন্নত প্রযুক্তি, নিরাপত্তা ও টেকসই পরিবহন সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চাই।’

বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, ‘দেশের এনইভি ইকোসিস্টেম সম্প্রসারণে বিওয়াইডি কাজ করছে। বিভিন্ন ধরনের গ্রাহকের চাহিদা বিবেচনায় রেখে হাইব্রিড, সম্পূর্ণ বৈদ্যুতিক ও প্রিমিয়াম এসইউভি তিন ধরনের সমাধান একসঙ্গে আনা হয়েছে।’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিওয়াইডি সিল ৫-এর প্রথম ৫০০ ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩৮ লাখ ৯০ হাজার টাকা। বিওয়াইডি সিল ৬ পাওয়া যাবে ৪৮ লাখ ৯০ হাজার টাকায়। আর বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডির মূল্য ধরা হয়েছে ৭১ লাখ ৯০ হাজার টাকা। তিনটি মডেলেই বিওয়াইডির ব্লেড ব্যাটারি প্রযুক্তি ও ওয়ারেন্টি সুবিধা থাকছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর