আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়ল, যে কারণ জানা যাচ্ছে

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেমোরি ও স্টোরেজ চিপের চড়া মূল্যের চাপ থেকে গ্রাহকদের আর সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। অবশ্য এই সিদ্ধান্তের ফলে আপাতত আইফোনের দামে কোনো প্রভাব পড়বে না।

তবে অ্যাপলের সবচেয়ে কম দামি ল্যাপটপ 'ম্যাকবুক নিও'র দাম ১০০ ডলার বাড়ছে।

এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, ‘আমরা এতদিন গ্রাহকদের এই মূল্যবৃদ্ধির চাপ থেকে সুরক্ষা দিয়ে এসেছি, কিন্তু এখন আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে বেশ কিছু পণ্যের দাম বাড়াতে হচ্ছে। যার অংশ হিসেবে আজ আইপ্যাড এবং ম্যাকের দাম বাড়ানো হলো।’

অ্যাপলের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৫১২ জিবি স্টোরেজের ম্যাকবুক এয়ারের দাম ১ হাজার ৯৯ ডলার থেকে বেড়ে ১ হাজার ২৯৯ ডলার এবং ১ টেরাবাইট স্টোরেজের ম্যাকবুক প্রোর দাম ১ হাজার ৬৯৯ ডলার থেকে বেড়ে ১ হাজার ৯৯৯ ডলার হচ্ছে। এছাড়া ১২৮ গিগাবাইট স্টোরেজের আইপ্যাড এয়ারের দাম ৫৯৯ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ ডলারে।

অ্যাপল তাদের হোমপড স্মার্ট স্পিকারের দুটি সংস্করণ এবং অ্যাপল টিভি সেট-টপ বক্সের দামও বাড়িয়েছে। এই ঘোষণার পর শুরুর দিকের লেনদেনে কোম্পানিটির শেয়ারের দর ২.৮ শতাংশ পড়ে যায়।

মূল্যবৃদ্ধি ছাড়া মেমোরির বাড়তি খরচ সামাল দিতে অ্যাপল আর কী পদক্ষেপ নিয়েছে তা প্রকাশ করেনি।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর