এক চার্জেই ১৩০ কিলোমিটার, নতুন দুই বাইক আনল রিভো

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম

আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে উন্মোচন করা হয়।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে বাইক দুটি প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। নগর এলাকায় দৈনন্দিন যাতায়াতের প্রয়োজন বিবেচনায় রেখে কমপ্যাক্ট ডিজাইন ও আধুনিক প্রকৌশল প্রযুক্তিতে মডেল দুটি তৈরি করা হয়েছে।

রিভো সি৩৫-এর দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা। অন্যদিকে রিভো সি৩৫-ওয়াই পাওয়া যাবে ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকায়।

নতুন দুটি বাইকে রয়েছে রিয়েল-টাইম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস), যা চার্জের বর্তমান অবস্থা শতাংশ আকারে দেখায়। পাশাপাশি রয়েছে ৮ ইঞ্চির ইন্টিগ্রেটেড ফুল-স্ক্রিন এলসিডি ডিসপ্লে, যেখানে প্রয়োজনীয় রাইডিং তথ্য দেখা যায়।

‘রাইড ডিফারেন্ট’ প্রতিপাদ্যে উন্মোচিত মডেল দুটিতে ব্যবহার করা হয়েছে মেকা অনুপ্রাণিত নকশা, ব্লেড-স্টাইল এয়ার গাইড সাইড গ্রিল এবং অ্যারোডাইনামিক বডি। জেট ব্ল্যাক, স্পেস গ্রে, মেমফিস গ্রিন ও গ্লো রেড। এই চারটি রঙে পাওয়া যাবে বাইকগুলো।

রিভো বাংলাদেশের তথ্যমতে, উভয় মডেলে রয়েছে ৭২ ভোল্ট ৩৫ অ্যাম্পিয়ার আওয়ার গ্রাফিন ব্যাটারি এবং উচ্চ দক্ষতার পাওয়ারট্রেইন। রিভো সি৩৫-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং রিভো সি৩৫-ওয়াই-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতেই মডেল দুটি তৈরি করা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির।

উন্মোচন অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, ‘রিভো উদ্ভাবনী প্রকৌশলকে এমন স্মার্ট, শূন্য-নির্গমন প্রযুক্তিতে রূপ দিয়েছে, যা বাংলাদেশের আধুনিক নগর জীবনের চালকদের প্রতিদিনের যাতায়াতের প্রয়োজন মেটাতে সহায়তা করবে।’

নতুন মডেল দুটি বাজারে আনা উপলক্ষে সীমিত সময়ের বিশেষ অফারও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। রিভো সি৩৫ কিনলে ক্রেতারা পাবেন ৫ হাজার টাকা ক্যাশব্যাক, একটি টি-শার্ট ও একটি কীরিং। আর রিভো সি৩৫-ওয়াই কিনলে দেওয়া হবে একটি হেলমেট, একটি টি-শার্ট ও একটি কীরিং।

মডেল দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য রিভো বাংলাদেশের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনুমোদিত শোরুমে পাওয়া যাবে।

স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান সম্প্রসারণ এবং ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।...
‘নামে কী-বা আসে যায়’! তবে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নামই হতে যাচ্ছে এবার অ্যাপটি ব্যবহারের মূল বিষয়। এখন থেকে আপনার ফোন নম্বর নয়, প্ল্যাটফর্মটিতে ‘ইউজারনেম’...
স্মার্টফোনে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সারাদিন অনলাইনে থাকার সময় সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটারি। ব্যস্ত কর্মজীবনে চার্জ ফুরিয়ে গেলে কাজের পাশাপাশি বিনোদনেও ছেদ পড়ে। এমন ব্যবহারকারীদের কথা মাথায়...
যুক্তরাষ্ট্রে সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি থাকায় বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ শনিবার এক ফেসবুক পোস্টে দূতাবাস এ তথ্য জানায়।
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হায়দার হোসেন (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা হয়। মুমূর্ষু অবস্থায়...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গণভোটের দাবি থেকে সরকারের সরে আসা জনগণকে হতাশ ও আহত করেছে। অতীতের সরকার ভোট চুরি...
জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ শনিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর