সিসকোর সেরা অংশীদারের স্বীকৃতি পেল ইএসএল

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:০৯ পিএম

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৫-বাংলাদেশ’ সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড (ইএসএল)। ডিজিটাল রূপান্তরে উদ্ভাবনী প্রযুক্তি সমাধান দেওয়া এবং নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত ‘সিসকো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া পার্টনার কনফ্লুয়েন্স ২০২৬’ অনুষ্ঠানে ইএসএলের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এ অর্জন উদ্‌যাপন উপলক্ষে সোমবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে ইএসএলের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ বলেন, ‘দেশের প্রযুক্তি খাতে দক্ষ জনবলের সংকট রয়েছে। বিশেষ করে প্রি-সেলস ও পোস্ট-সেলস পর্যায়ে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। তাই স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও বেশি উদ্যোগ প্রয়োজন।’

তিনি বলেন, ‘ইএসএল করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘সিএসএল ক্লাসরুম’ নামে একটি প্রশিক্ষণ ল্যাব চালু করেছে। এখানে শিক্ষার্থীদের আধুনিক নেটওয়ার্কিং ও প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিল্প খাতের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনবল তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।’

আব্দুল ফাত্তাহ আরও বলেন, ‘প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ব্যক্তি ও প্রতিষ্ঠান, দুই পর্যায়েই নিয়মিত দক্ষতা উন্নয়ন জরুরি।’

অনুষ্ঠানে সিসকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতিকুর রহমান বলেন, ‘সিসকো বাংলাদেশে প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে। অংশীদারদের দক্ষতা, আস্থা ও সহযোগিতার কারণেই দেশে সিসকোর কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে।’

ইএসএল জানায়, ২০১২ সালে সিসকোর সঙ্গে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত প্রযুক্তি অংশীদার হিসেবে কাজ করছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নেটওয়ার্কিং, সাইবার নিরাপত্তা, কোলাবোরেশন, ডেটা সেন্টার এবং ক্লাউডভিত্তিক প্রযুক্তি সমাধান দিয়ে আসছে তারা।

বর্তমানে ইএসএলে ২৫০ জনের বেশি সিসকো-সনদপ্রাপ্ত প্রকৌশলী ও প্রযুক্তি বিশেষজ্ঞ রয়েছেন। প্রতিষ্ঠানটি এরই মধ্যে এক হাজারের বেশি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছে এবং ৫০০-এর বেশি গ্রাহককে প্রযুক্তি সেবা দিচ্ছে।

ইএসএল আরও জানিয়েছে, বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে সিসকোর নেটওয়ার্কিং, সিকিউরিটি ও কোলাবোরেশন পোর্টফোলিওতে ‘প্রেফার্ড পার্টনার’ স্বীকৃতিও পেয়েছে তারা। প্রতিষ্ঠানটির মতে, এটি তাদের প্রযুক্তিগত সক্ষমতা, সেবার মান এবং আন্তর্জাতিক মানের সমাধান দেওয়ার দক্ষতার স্বীকৃতি।

অনুষ্ঠানে ইএসএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলম বীর হোসেন, সিসকো ইন্ডিয়া ও সার্ক অঞ্চলের পার্টনার সেলস–চ্যানেল সেলস লিডার আনোয়ার হালিমসহ প্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইএসএল কর্মকর্তারা জানান, সিসকোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রায় নিরাপদ, আধুনিক ও সম্প্রসারণযোগ্য প্রযুক্তি সমাধান দেওয়ার কাজ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।

৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান সম্প্রসারণ এবং ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।...
স্মার্টফোনে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সারাদিন অনলাইনে থাকার সময় সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটারি। ব্যস্ত কর্মজীবনে চার্জ ফুরিয়ে গেলে কাজের পাশাপাশি বিনোদনেও ছেদ পড়ে। এমন ব্যবহারকারীদের কথা মাথায়...
ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার যুক্ত হচ্ছে ইউজার নেম। মেটা জানিয়েছে, বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় আসছে এই বড় ধরনের পরিবর্তন। এখন থেকে নিজেদের ফোন নম্বর...
বাংলাদেশে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নিয়মিত ব্যবসায়িক...
বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বড় ফাঁদ কোনটা জানেন? যখন কোনো দল ভাবে তাঁরা ম্যাচটা সহজেই জিতে যাবে। কেননা তখনই প্রতিপক্ষ তাঁদের হতাশ করবে এবং ছোট একটি ভুলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। বোস্টনের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের...
উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি কয়েক দিন ধরেই ওঠানামা করছে। গত কয়েক দিনে পানি কিছুটা কমলেও বৃহস্পতিবার আবারও বাড়তে শুরু করেছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে...
জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ১৭৯ জনকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করার তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
লোডিং...

এলাকার খবর