সেপ্টেম্বরে উন্মোচন, রেডমি নোট ১৭ সিরিজে কী থাকছে?

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম

দেশের বাজারে আগামী সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজে থাকছে সর্বোচ্চ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির স্মার্টফোন।

শাওমি জানিয়েছে, নতুন সিরিজে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭—এই তিনটি মডেল থাকবে। দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা, উন্নত ডিসপ্লে ও এআইভিত্তিক ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ে স্মার্টফোনগুলো তৈরি করা হয়েছে।

সিরিজের সবচেয়ে আলোচিত মডেল রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি’তে রয়েছে ১০ হাজার এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি এবং ১০০ ওয়াট হাইপারচার্জ প্রযুক্তি। অন্যদিকে রেডমি নোট ১৭ প্রো ৫জি’তে ৮ হাজার ৩৪০ এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াট হাইপারচার্জ সুবিধা থাকছে। রেডমি নোট ১৭–এ রয়েছে ৭ হাজার ৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট হাইপারচার্জ।

ফোনটিতে থাকছে সর্বোচ্চ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ছবি: সংগৃহীত

ডিসপ্লের দিক থেকেও নতুন সিরিজে গুরুত্ব দেওয়া হয়েছে। রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি ও রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলে রয়েছে ৬ দশমিক ৮৩ ইঞ্চির ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে। আর রেডমি নোট ১৭ মডেলে রয়েছে ৬ দশমিক ৯৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে। তিনটি ফোনেই ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।

প্রসেসরের ক্ষেত্রে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি’তে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫, রেডমি নোট ১৭ প্রো ৫জি’তে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ এবং রেডমি নোট ১৭–এ স্ন্যাপড্রাগন ৬এস ৪জি জেন ২ চিপসেট রয়েছে। শাওমির দাবি, এসব প্রসেসর একসঙ্গে একাধিক কাজ, গেমিং ও বিনোদনের অভিজ্ঞতা আরও সাবলীল করবে।

টেকসই ব্যবহারের জন্য প্রো ম্যাক্স ও প্রো সংস্করণে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২, তিন মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্স এবং আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে মানের পানি ও ধুলা প্রতিরোধ সুবিধা রয়েছে। অন্যদিকে রেডমি নোট ১৭–এ ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৫ মানের সুরক্ষা।

ফটোগ্রাফির জন্য সিরিজের সব মডেলেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ইমেজিং প্রযুক্তি। এর ফলে ছবি ও ভিডিও ধারণে ব্যবহারকারীরা উন্নত অভিজ্ঞতা পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শাওমি জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে রেডমি নোট ১৭ সিরিজের আনুষ্ঠানিক উন্মোচন করা হবে। তবে স্মার্টফোনগুলোর দাম এখনো ঘোষণা করা হয়নি।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর