এই স্যাটেলাইট কাঠের তৈরি!

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

বিশ্বে প্রথমবারের মতো কাঠের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হলো। স্যাটেলাইটটি তৈরি করেছেন জাপানি গবেষকেরা। গত ৫ নভেম্বর স্যাটেলাইট উৎক্ষেপণ করে মহাকাশ অভিযানে এক নতুন অধ্যায়ের সূচনা করল জাপান। ব্রিটিশ বার্তা সংস্থা র‍য়টার্সের প্রতিবদেনে এ তথ্য জানা গেছে। 

কাঠের স্যাটেলাইটটি গুরুত্বপূর্ণ পরীক্ষার অংশ হিসেবে মহাকাশে পাঠানো হয়েছে। ধাতব উপাদানের পরিবর্তে কাঠ ব্যবহার করে ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযানের জন্য স্যাটেলাইট তৈরি করা সম্ভব কি না, তা এই পরীক্ষার মাধ্যমে বোঝা সম্ভব হবে। 

‘লিগনোস্যাট’ নামের স্যাটেলাইটটি হোনোকি কাঠ দিয়ে জাপানের কিয়োটো ইউনিভার্সিটি ও সুমিতোমো ফরেস্ট্রির গবেষকরা যৌথভাবে তৈরি করেছেন। ‘লিগনোস্যাট’ শব্দটি লাতিন ‘উড’ থেকে এসেছে। এটি একটি হাতের তালুর আকারের মতো ছোট স্যাটেলাইট। 

কিয়োটো ইউনিভার্সিটির গবেষক ও মহাকাশচারী তাকাও ডই বলেন, ‘কাঠ দিয়ে আমরা মহাকাশে বাড়ি তৈরি করে আজীবন বসবাস ও গবেষণা করতে সক্ষম হব বলে আশা রাখি।’ 

চাঁদ ও মঙ্গলে গাছ লাগানো এবং কাঠের ঘর তৈরির ৫০ বছরের পরিকল্পনা রয়েছে ডই ও তাঁর দলের। আর মহাকাশে কাঠ ব্যবহার করা সম্ভব কি না, তা প্রমাণ করতে নাসা স্বীকৃত কাঠের স্যাটেলাইট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

কিয়োটো ইউনিভার্সিটির ফরেস্ট সায়েন্সের অধ্যাপক কোজি মুরাতা বলেন, ‘‌১৯০০ সালের শুরুতে উড়োজাহাজগুলো কাঠের তৈরি ছিল। তাই কাঠের স্যাটেলাইট অসম্ভব কিছু না। পৃথিবীর চেয়ে মহাকাশে কাঠ বেশি টেকসই হবে, কারণ সেখানে পানি বা অক্সিজেন নেই। ফলে কাঠকে নষ্ট হবে না।’

জাপানি এ গবেষকদের মতে, সাধারণ ধাতব স্যাটেলাইটগুলো বায়ুমণ্ডলে প্রবেশের সময় অ্যালুমিনিয়াম অক্সাইডের কণার সৃষ্টি করে, যা পরিবেশকে দূষিত করে। কিন্তু কাঠের স্যাটেলাইট সহজে পুড়ে যাবে এবং কম দূষণ তৈরি করবে।

মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
আজ রাতের আকাশে এক অভূতপূর্ব ও বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই দিনে মহাবিশ্বে ঘটতে চলেছে চারটি বড় মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ছয়টি গ্রহের এক সারিতে অবস্থান (প্ল্যানেট প্যারেড),...
মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা– নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণ হচ্ছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। ডার্ক...
আগামী ১২ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিষয়টি জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে বাংলাদেশ থেকে সরাসরি এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ...
এদিকে গতকাল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পুরো দায় রেফারির ওপর চাপিয়েছে রেয়াল মাদ্রিদ। দলটির কোচ মরিনিও দাবি করেন, ম্যাচে আতলেতিকোর দুটি নিশ্চিত লাল কার্ড পাওয়া উচিত ছিল। রেফারি মাদ্রিদ ডার্বির চাপ...
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এক সপ্তাহের মধ্যে এটিই সর্বনিম্ন। আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫১০ কোটি ডলার খরচ হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে পেন্টাগন।
ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়ায় একটি পোশাক কারখানায় কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬জন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর