রোবট দিয়ে সম্পন্ন হলো ১ হাজার অস্ত্রোপচার!

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:৪৯ পিএম

মানবদেহে অস্ত্রোপচারে রোবটের ব্যবহার একেবারে নতুন না হলেও ব্যাপক আকারে এর ব্যবহার এখনও শুরু হয়নি। কিন্তু রোবট দিয়ে মানবদেহে ১ হাজার অস্ত্রোপচার ইতোমধ্যেই সম্পন্ন করেছে যুক্তরাজ্যের একটি হাসপাতাল। দেশটির মিলটন কেইন্স ইউনিভার্সিটি হসপিটাল সম্প্রতি এই অসাধারণ নজির গড়েছে। গতকাল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এই ডিসট্রিক্ট জেনারেল হাসপাতালটির অবস্থান ইংল্যান্ডের বাকিংহামশায়ার কাউন্টির মিলটন কেইন্স শহরে। মানবদেহে অস্ত্রোপচারের ক্ষেত্রে সর্বপ্রথম ২০১৯ সালের নভেম্বরে পরীক্ষামূলকভাবে রোবট ব্যবহার করে হাসপাতালটি। এরপর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার অস্ত্রোপচারে রোবট ব্যবহার করে তাঁরা। সেই থেকে এখন পর্যন্ত রোবট ব্যবহার করে ১ হাজার অস্ত্রোপচার সম্পন্ন করেছেন হাসপাতালটির চিকিৎসকরা। 

স্থানীয় স্কুল শিক্ষার্থীদের কাছে ডক্টর বট ও ডেক্স নামে পরিচিত দুটি রোবটকে মিলটন কেইন্স ইউনিভার্সিটি হসপিটালের সার্জনরা বিভিন্ন রোগের জটিল সমস্যার অস্ত্রোপচারে ব্যবহার করেছেন। যেসব রোগের অস্ত্রোপচারে চিকিৎসকরা রোবটের সাহায্য নিয়েছেন তার মধ্যে আছে স্ত্রীরোগ, পরিপাকতন্ত্রের সমস্যা, মূত্রনালী, মূত্রথলি ও কিডনি সমস্যা, এবং মলদ্বারসহ অন্যান্য আরও সমস্যা। 

মিলটন কেইন্স ইউনিভার্সিটি হসপিটালের (এমকেইউএইচ) কনসালট্যান্ট কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ব্যারি কিলার এই রোবটগুলোকে অস্ত্রোপচারে প্রায়শই ব্যবহার করেছেন। রোবটের সাহায্যে ১ হাজারতম অস্ত্রোপচারটিকে তিনি ‘মাইলফলক অর্জন’ হিসেবে আখ্যায়িত করেছেন। 

তিনি বলেন, ‘আমাদের শহরটি দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল শহরগুলোর একটি এবং প্রতি বছর অধিক সংখ্যক রোগীর যত্ন নিতে হয় আমাদেরকে। সিএমআর ভার্সিয়াস সার্জিক্যাল রোবটের মতো উদ্ভাবনী প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে আমরা এই কাজটি (রোগীর যত্ন নেওয়া) সময়মতো, নিরাপদে ও কার্যকরভাবে করতে পারি।’ 

অস্ত্রোপচারের সময় রোবটগুলোকে বিশেষভাবে ব্যবহার করে থাকেন সার্জনরা। বিশেষজ্ঞরা রোবটকে অপারেটিং টেবিলে স্থাপন করেন এবং এর হাতে (বাহুতে) যন্ত্রপাতি ও একটি ক্যামেরা থাকে। রোবটের হাতগুলো ছোট ছোট ছিদ্রের মাধ্যমে ভেতরে ঢোকানো হয়। অতঃপর একজন সার্জন একটি কনসোলের মাধ্যমে রোবট ও এর হাতগুলোকে নিয়ন্ত্রণ করেন। এই কনসোলে তিনি একটি ত্রিমাত্রিক (থ্রিডি) হাই ডেফিনিশন ভিউ দেখতে পান। 

উল্লেখ্য, রোবটগুলো পেটের প্রাচীর পুনর্গঠন (অ্যাবডোমিনাল ওয়াল রিকনস্ট্রাকশন) এবং জটিল হার্নিয়া সারাতেও কার্যকর ভূমিকা রাখে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

হাসপাতালটির আরেকজন কনসালট্যান্ট কোলোরেক্টাল সার্জন হচ্ছেন আদনান কুরেশি। অস্ত্রোপচারে এই রোবট প্রযুক্তির ভূয়সী প্রশংসা করেছেন এই বিশেষজ্ঞ সার্জন। 

তিনি বলেন, ‘একজন সার্জন হিসেবে আমি (রোবটের কল্যাণে) আরও নির্ভুলভাবে কাজ করতে পারি এবং আরও বেশি নিয়ন্ত্রণের সুবিধা পেয়ে থাকি। একইসাথে আমার রোগীরা সাধারণত কম জটিলতার সম্মুখীন হন, দ্রুত আরোগ্যলাভ করেন, এবং অস্ত্রোপচারের পর কম ব্যাথা অনুভব করেন।’ 

মানবদেহে অস্ত্রোচাপারে ১ হাজারবার রোবট ব্যবহারের মাইলফলক ছোঁয়ার পর, রোবট প্রযুক্তি নিয়ে হাসপাতালটির চিকিৎসকদের পরবর্তী লক্ষ্য কী- তাই এখন দেখার বিষয়।

তথ্যসূত্র: বিবিসি

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর