হাজার কিলোমিটার দূর থেকে চিকিৎসকের নির্দেশনা, সার্জারি করল রোবট

স্কটল্যান্ডে বসে হাজার কিলোমিটার দূরের প্যারিসে শূকরের মস্তিষ্কে সফল রোবটিক স্ট্রোক সার্জারি সম্পন্ন করেছেন এক চিকিৎসক। দূরবর্তী রোবটিক প্রযুক্তির এই সাফল্য স্ট্রোক চিকিৎসায় নতুন যুগের সম্ভাবনা দেখাচ্ছে।

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

দূরবর্তী রোবটিক মস্তিষ্ক সার্জারিতে নতুন যুগের সূচনা করলেন স্কটল্যান্ডের এক চিকিৎসক। স্কটল্যান্ডে বসে হাজার কিলোমিটার দূরের প্যারিসে একটি শূকরের মস্তিষ্কে রোবট ব্যবহার করে স্ট্রোক সার্জারি সফলভাবে সম্পন্ন করেন তিনি। সার্জারি পরিচালনার জন্য লিথুয়ানিয়ার মেডটেক কোম্পানির তৈরি বিশেষ রোবট সিস্টেম ব্যবহার করা হয়। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোবট দিয়ে শূকরের মস্তিষ্কের রক্ত জমাট সফলভাবে সরিয়েছেন স্কটল্যান্ডের নিউরো-রেডিওলজিস্ট আইরিস গ্রুনওয়াল্ড। ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে প্যারিসে এই প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।

এই সফল অপারেশন দেখায় হাসপাতালের বাইরে পর্যন্ত স্ট্রোকের চিকিৎসা সম্প্রসারিত করা সম্ভব। রোবটের মাধ্যমে রোগীকে বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে বিশেষজ্ঞকে রোগীর কাছে আনা সম্ভব হবে, যা চিকিৎসায় বিপ্লবের সম্ভাবনা দেখাচ্ছে।

ইউনিভার্সিটি অব ডান্ডির প্রফেসর আইরিস গ্রুনওয়াল্ড বলেন, ‘এটি প্রথম যখন আমরা এমন রোবট ব্যবহার করেছি। এর মাধ্যমে মস্তিষ্কের রক্তনালীর ব্লকেজ দূর থেকে সরানো যায়। বিশেষজ্ঞ রোগীর কাছে না থাকলেও এই অপারেশন সম্ভব।’

বিশেষভাবে তৈরি এই রোবট সাধারণ অপারেটিং থিয়েটারের যন্ত্রপাতি ব্যবহার করে এবং সার্জনকে বাস্তব সময়ের স্পর্শগত অভিজ্ঞতা দেয়। এটি নিয়ন্ত্রণ এবং ফিডব্যাক যথাযথভাবে সরবরাহ করে, যা মস্তিষ্কের সংবেদনশীল চিকিৎসার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আইরিস গ্রুনওয়াল্ড আরও বলেন, ‘আমি একই ধরনের টিউব, তার ও যন্ত্রপাতি ব্যবহার করেছি। শুধু একটাই পার্থক্য– আমি এগুলো এখানে বসে দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করছি। আর বিশ্বের অন্য প্রান্তে থাকা কম্পিউটার সেই নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়াটি সম্পন্ন করছে।’ 

এই রোবোটিক সিস্টেমটি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন পেয়েছে। কোম্পানি ২০২৬ সালে এটি বাজারে আনার লক্ষ্য রাখছে। তবে রোগীর চিকিৎসায় ব্যবহারের আগে সিস্টেমটিকে এখনো ক্লিনিক্যাল ট্রায়াল এবং সম্পূর্ণ নিয়ন্ত্রক অনুমোদন পেতে হবে।

বাংলাদেশে ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের মাধ্যমে একটি সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত...
প্রথমবারের মতো চাঁদে নিজেদের তৈরি রোভার জিন্নাহ-১ পাঠাচ্ছে পাকিস্তান। চীনের সহযোগিতায় ২০২৯ সালে রোভারটি চাঁদের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রকৃতির অজানা ও সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের ভাইরাল জেনোম তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা নির্দিষ্ট পোষকদেহে আক্রমণ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে একে বড়...
মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা– নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণ হচ্ছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। ডার্ক...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর