রোবট কি এবার সত্যিই মানুষের সহকর্মী হতে যাচ্ছে?

আপডেট : ০৭ মে ২০২৬, ০৬:৫৩ পিএম

লন্ডনের একটি ল্যাবঘরে একটি মানবাকৃতির রোবট ধীরে ধীরে হাঁটছে। হাত নাড়ছে, আবার মানুষের সঙ্গে করমর্দনও করছে। বাইরে থেকে দেখলে এটি একটি সাধারণ প্রযুক্তি প্রদর্শনীর মনে হতে পারে। তবে এর ভেতরে থাকা প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের কাজের দুনিয়া।

যুক্তরাজ্যভিত্তিক স্টার্টআপ হিউম্যানয়েড দাবি করছে, তারা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম তৈরি করেছে, যা রোবটকে খুব দ্রুত নতুন কাজ শিখতে সাহায্য করে। যেখানে আগে একটি রোবটকে কোনো কাজ শেখাতে মাসের পর মাস সময় লাগত। এখন সেটি সম্ভব কয়েক দিনের মধ্যেই।

কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আর্টেম সোকোলভ বলেন, ‘রোবট শুধু মাত্র একটি যন্ত্র বা লোহার শরীর নয়। এর আসল শক্তি ভেতরে থাকা ‘এআই মস্তিষ্ক’।’ তিনি জানান, তারা একটি বিশেষ সিস্টেম তৈরি করেছেন। যার নাম ভিশন ল্যাঙ্গুয়েজ অ্যাকশন (ভিএলএ) মডেল। এই প্রযুক্তি রোবটকে দেখতে, বুঝতে এবং নির্দেশ অনুযায়ী কাজ করতে সাহায্য করে।

তার ভাষায়, ‘আমরা এমন একটি প্রযুক্তি তৈরি করেছি। যেখানে রোবট বাস্তব দুনিয়ায় মানুষের মতো কাজ শিখতে পারে। খুব অল্প ডেটা দিলেই এটি নতুন কাজ শিখে নেয়।’

হিউম্যানয়েড আরও বলছে, তারা শুধু রোবট তৈরি করছে না। তৈরি করছে পূর্ণাঙ্গ একটি সিস্টেম। যেখানে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং এআই একসঙ্গে যুক্ত রাখে। আর এই সমন্বয়ই তাদের সবচেয়ে বড় শক্তি।

কোম্পানির চিফ টেকনোলজি অফিসার জারাদ ক্যানন বলেন, ‘এই রোবটগুলো মূলত কারখানা, গুদাম, লজিস্টিকস এবং গাড়ি উৎপাদনের মতো শিল্পে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে। এগুলো মানুষের মতো দেখতে হলেও এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ২০২৬ সালের শেষ দিকে বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য রোবট বাজারে আনার পরিকল্পনা রয়েছে।’

তিনি জানান, রোবটকে হাঁটানো বা ভারসাম্য শেখানো এখন আগের চেয়ে অনেক দ্রুত হচ্ছে। আগে যেটা হাতে কোড লিখে শেখানো হতো, এখন তা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে করা হয়। হাজার হাজার ভার্চুয়াল পরীক্ষার মাধ্যমে রোবটকে শেখানো হয়, কীভাবে চলতে হবে? আর কীভাবেই-বা নিজের ভারসাম্য রেখে কাজ করতে হবে।

ক্যাননের ভাষায়, ‘আমরা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে রোবটকে হাঁটতে শিখিয়েছি। সিমুলেশনে এটি হাজার হাজার বছরের অভিজ্ঞতার সমান শেখার সুযোগ পেয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে রোবট এখন শুধু হাঁটা নয়। বক্স তোলা, জিনিসপত্র সরানো, এমনকি কারখানার নির্দিষ্ট কাজও করতে শিখছে।’

তবে এই খাতে প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। টেসলা, ফিগার এআই এবং অ্যাজিলিটি রোবোটিক্সের মতো বড় কোম্পানিও একই ধরনের মানবাকৃতির রোবট তৈরির দৌড়ে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আসল চ্যালেঞ্জ এখন আর রোবট তৈরি নয়। এগুলোকে বাস্তব কর্মক্ষেত্রে নিরাপদ, নির্ভরযোগ্য এবং অর্থনৈতিকভাবে কার্যকরভাবে ব্যবহার করা।

হিউম্যানয়েড জানিয়েছে, তারা ২০২৭ সালের মধ্যে বড় পরিসরে রোবট উৎপাদন শুরু করতে চায়। যদি এই প্রযুক্তি সফল হয়, তাহলে ভবিষ্যতে কারখানা, গুদাম ও শিল্পকারখানায় মানুষের পাশাপাশি রোবটও নিয়মিত সহকর্মী হিসেবে কাজ করতে দেখা যাবে।

কল্পকাহিনির সেই রোবট এখন চলে এসেছে বাস্তবের খুব কাছাকাছি। যেখানে মানুষ আর যন্ত্র একসঙ্গে কাজ করবে একই কর্মক্ষেত্রে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর