চাঁদের জন্য ‘নতুন সময়’ নিয়ে আসছে নাসা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম

চাঁদের বুকে মানুষের বিচরণ এক সময় ছিলো অলীক স্বপ্ন। বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতায় আজ এই স্বপ্ন শুধু বাস্তব নয়, বরং স্বাভাবিক এক ঘটনায় পরিণত হয়েছে। স্বপ্নময় মানব জাতির আকাঙ্ক্ষার পরিধি এখন বিস্তৃত হয়েছে মঙ্গল পর্যন্ত। এদিকে চাঁদকে ঘিরে মানুষের নতুন স্বপ্ন চাঁদের বুকে বাসযোগ্য শহর গড়ে তোলা।  

চাঁদের বুকে স্থায়ীভাবে বসবাসের জন্য নাসাসহ পৃথিবীর বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থায় প্রতিনিয়ত চলছে নানা পরীক্ষানিরীক্ষা। চাঁদ থেকে নিয়ে আসা মাটি, পাথর ও অন্যান্য বস্তু পরীক্ষা করার পাশাপাশি বিভিন্ন সময় নভোচারীরা চাঁদের চারপাশ প্রদক্ষিণও করছেন। চাঁদ নিয়ে গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘সময়ের নির্ভুলতা’। আর সেজন্যই ২০২৬ সালের মধ্যে চাঁদের জন্য নতুন সময় বা ভিন্ন একটি টাইম জোন নিয়ে আসতে যাচ্ছে নাসা।

গত শুক্রবার নাসার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে, আগামী ২০২৬ সালের মধ্যে চাঁদের জন্য সমন্বিত চন্দ্র সময় (কোঅর্ডিনেটেড লুনার টাইম বা সিএলটি) তৈরি করবেন তাঁদের গবেষকরা। গত এপ্রিলে আমেরিকার প্রেসিডেন্টের অফিস হোয়াইট হাউজ থেকে প্রকাশিত একটি পলিসি মেমো-তে ২০২৬ সালের মধ্যে চাঁদের জন্য নতুন একটি টাইম জোন তৈরির নির্দেশ দেয়া হয় নাসা’কে। 

দীর্ঘ পাঁচ মাস পর এবার নাসা জানালো চাঁদের জন্য ভিন্ন একটি টাইম জোন তৈরিতে তাঁরা আমেরিকা সরকারের বিভিন্ন অংশীজন, অংশীদার এবং টাইম জোন সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করবে। 

কেন প্রয়োজন চাঁদের জন্য আলাদা সময় (টাইম জোন)?
আমরা জানি পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন টাইম জোনে বিভক্ত করা হয়েছে যাতে করে অঞ্চলগুলোর মধ্যে সময়ের সমন্বয় বজায় থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো চাঁদের জন্য ভিন্ন একটি টাইম জোনের প্রয়োজন দেখা দিলো কেন। এটার উত্তর লুকিয়ে আছে আইন্সটাইনের আপেক্ষিকতা তত্ত্বেই (থিওরি অব রিলেটিভিটি)। তাঁর আপেক্ষিকতা সূত্র বলছে, সময় পরিবর্তিত হয় গতি ও মাধ্যাকর্ষণ সাপেক্ষে। 

এই সূত্র অনুযায়ী চাঁদে অপেক্ষাকৃত দুর্বল মাধ্যাকর্ষণের কারণে সময়ের গতি পৃথিবীর তুলনায় কিছুটা বেশি হয়ে থাকে। ফলে চাঁদের বুকে পৃথিবীর একটি ঘড়ি একদিনে ৫৬ মাইক্রোসেকেন্ড এগিয়ে যাবে। এভাবে প্রতি ২৪ ঘন্টায় পৃথিবী ও চাঁদের মধ্যে তৈরি হওয়া সময়ের এই তারতম্য চাঁদের বুকে বিজ্ঞানীদের ভবিষ্যৎ মিশনগুলোর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। কেননা মহাকাশ সম্পর্কিত গবেষণায় প্রয়োজন হয় নির্ভুল হিসাবনিকাশের- যেটা বর্তমান সময় পর্যবেক্ষণ ব্যবস্থায় করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, ১ সেকেন্ডের ১০ লক্ষ (১ মিলিয়ন) ভাগের এক ভাগকে বলা হয় ১ মাইক্রসেকেন্ড।

নাসার ওয়াশিংটন হেডকোয়ার্টারে টাইমিং ও স্ট্যান্ডার্ড বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন চেরিল গ্র্যামলিং। চাঁদের নতুন টাইম জোন সম্পর্কিত নাসার প্রেস বিজ্ঞপ্তিতে তাঁকে উদ্ধৃত করা হয়েছে এভাবে, “আলোর গতিতে ছুটছে এমন একটি বস্তু ৫৬ মাইক্রোসেকেন্ড সময়ে প্রায় ১৬৮টি ফুটবল মাঠের সমান দূরত্ব অতিক্রম করতে পারে।”

চেরিল গ্র্যামলিং আরও বলেন, একজন নভোচারীর চাঁদ প্রদক্ষিণের সময় পৃথিবী থেকে একজন পর্যবেক্ষক যদি আপেক্ষিকতার বিষয়টি বিবেচনা না নেন তাহলে প্রতিদিন (২৪ ঘন্টায়) পর্যবেক্ষকের হিসেব করা অবস্থান থেকে উক্ত নভোচারী প্রায় ১৬৮টি ফুটবল মাঠের সমপরিমাণ দূরত্বে সরে যাবেন।

উল্লেখ্য, চাঁদের জন্য নতুন টাইম জোন তৈরি কাজটির নেতৃত্বে থাকবে নাসার স্পেস কমিউনিকেশন ও নেভিগেশন (স্ক্যান) প্রোগ্রাম। চাঁদের জন্য টাইম জোন তৈরি পর মঙ্গলের মতো মহাকাশের অন্যান্য গ্রহের জন্যও আলাদা আলাদা টাইম জোন তৈরি করা হবে ভবিষ্যতে। 

চাঁদে বিভিন্ন অবস্থানে থাকা পারমাণবিক ঘড়ির গড় বের করার মাধ্যমেই নির্ধারণ করা হবে নতুন এই মান সময় (টাইম স্ট্যান্ডার্ড)। তবে এই পারমাণবিক ঘড়িগুলোর অবস্থান নিয়ে বিতর্ক রয়েছে। পৃথিবীর সমন্বিত ইউনিভার্সাল টাইম (ইউটিসি) নির্ধারণেও বিজ্ঞানীরা একই পদ্ধতি প্রয়োগ করে থাকেন। 

এদিকে নাসা আগামী বছর সেপ্টেম্বরে তাঁদের আর্টেমিস প্রোগ্রাম ‘আর্টেমিস ২’ এর মাধ্যমে চাঁদে আবারও নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে। এর ঠিক এক বছর পর অর্থাৎ ২০২৬ সালে নাসা চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে নভোচারী পাঠাতে চায়।

তথ্যসূত্র: নাসা, এনগেজেট 

ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে...
মাদারীপুরের শিবচরে বজ্রাঘাতে আজিজ ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আজিজ বেপারী ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের আশরাফ বেপারীর ছেলে।
ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি, পানিসম্পদ, অবকাঠামো ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর