আজ বছরের দীর্ঘতম রাত

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০২:৪১ পিএম

উত্তর গোলার্ধে আজ (২১ ডিসেম্বর) বছরের দীর্ঘতম রাত। অর্থাৎ বাংলাদেশের মতো উত্তর গোলার্ধের দেশগুলোতে আজ বছরের সবচেয়ে দীর্ঘ রাত প্রত্যক্ষ করছেন অধিবাসীরা। রাত যেমন লম্বা, তেমনি আজ বছরের সবচেয়ে সংক্ষিপ্ত দিনের দেখাও পেয়েছেন উত্তর গোলার্ধের মানুষ। 

অন্যদিকে ঠিক এর উল্টোটি হতে চলেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে, যেখানে আজ বছরের সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত দেখছেন অধিবাসীরা।

পৃথিবীতে দিন-রাতের এই তারতম্য ঘটে ঋতু পরিবর্তনের কারণে। ডিসেম্বর মাস থেকে উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যেতে থাকে এবং ২১ ডিসেম্বর সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে উত্তর গোলার্ধ। অন্যদিকে দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছাকাছি সরে আসতে থাকে। 

সূর্যকে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণ গোলার্ধের এই অবস্থানকেই বলা হয় সূর্যের দক্ষিণায়ন বা উইন্টার সলস্টিস। এই সময়টায় উত্তর গোলার্ধে থাকে শীতকাল, কেননা সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করায় সূর্যের আলোর তীব্রতা এখানে ক্ষীণ থাকে। সূর্যের আলোর উপস্থিতি কম সময়ের জন্য থাকে বিধায় এখানে দিন হয় ছোট, রাত হয় দীর্ঘ।

অন্যদিকে, সূর্যের কাছাকাছি অবস্থান করায় দক্ষিণ গোলার্ধে এ সময়টায় সূর্যের আলো সবচেয়ে প্রখর থাকে। ফলে দক্ষিণ গোলার্ধে বিরাজ করে গ্রীষ্মকাল। দিনের বেলা আলো বেশিক্ষণ থাকে বলে দিন হয় এখানে দীর্ঘ, রাত অপেক্ষাকৃত ছোট। 

সফলভাবে শেষ হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র যৌথ উদ্যোগে আয়োজিত ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট’। একইসঙ্গে...
অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডেও ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। আজ সোমবার পার্লামেন্টে এ সম্পর্কিত একটি বিল আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার...
সংবাদমাধ্যমের খবর ব্যবহার করে বিনিময়ে অর্থ পরিশোধ না করলে এবার থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিল আইন হিসেবে পাস করেছে...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রকৃতির অজানা ও সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের ভাইরাল জেনোম তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা নির্দিষ্ট পোষকদেহে আক্রমণ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে একে বড়...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর