মহাকাশে নতুন রেকর্ড গড়ল ইলন মাস্কের স্পেসএক্স!

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:০৭ পিএম

মহাকাশে ১০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণের মাইলফলক ছুঁয়েছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স। নতুন করে আরও ৫৬টি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠানোর মাধ্যমে অনন্য এই কীর্তি গড়েছে প্রতিষ্ঠানটি। মহাকাশে স্যাটেলাইটের সংখ্যার দিক থেকে স্পেসএক্স-এর ধারেকাছেও নেই অন্য কোনো প্রতিষ্ঠান বা সংস্থা। 

রোববার (১৯ অক্টোবর) আমেরিকার ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়া থেকে দুটি ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। রকেট দুটির প্রতিটিতে ২৮টি করে মোট ৫৬টি স্টারলিঙ্ক স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে প্রেরণ করেছে তাঁরা। এর মাধ্যমে মহাকাশে প্রেরিত স্টারলিঙ্ক স্যাটেলাইটের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে বলে এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে জানিয়েছে স্পেসএক্স। 

উল্লেখ্য, স্পেসএক্স-এর মালিকানাধীন স্টারলিঙ্ক বিশ্বব্যাপী স্যাটেলাইট-ভিত্তিক উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকে। এজন্য পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট প্রেরণের মাধ্যমে বিশাল একটি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করেছে তাঁরা। প্রতিষ্ঠানটি প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করে ২০১৮ সালে। পরের বছর, অর্থাৎ ২০১৯ সালে, তাঁরা প্রথম ৬০টি অপারেশনাল স্যাটেলাইট উৎক্ষেপণ করে। 

এরপর থেকেই মহাকাশে স্যাটেলাইটের বহর ক্রমাগত বৃদ্ধি করে গেছে স্টারলিঙ্ক। এ নিয়ে অবশ্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁদেরকে। অনেকেই মনে করেন, মহাকাশে ক্রমবর্ধমান বর্জ্যের বিষয়টি উদ্বেগজনক এবং এক্ষেত্রে সক্রিয়ভাবে অবদান রাখছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। 

উল্লেখ্য, ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) স্টারলিঙ্ককে মোট ১২ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন দিয়েছে। কিন্তু আরও ৩০ হাজার অতিরিক্ত স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা আছে তাঁদের।

তবে মহাকাশে পাঠানো স্টারলিঙ্কের সবকটি স্যাটেলাইটই বর্তমানে সচল নেই। একটি স্যাটেলাইটের গড় আয়ু সাধারণত পাঁচ বছর। কিছু স্যাটেলাইটকে ইতোমধ্যেই ডিকমিশন করা হয়েছে, অর্থাৎ এগুলোকে পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়িয়ে ফেলার জন্য সাধারণ কক্ষপথ থেকে সরিয়ে ফেলা হয়েছে। জানা গেছে, বর্তমানে আনুমানিক ৮ হাজার ৬০০টি স্টারলিঙ্ক স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে আছে।

তথ্যসূত্র: স্পেসএক্স, ম্যাশেবল

সফলভাবে শেষ হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র যৌথ উদ্যোগে আয়োজিত ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট’। একইসঙ্গে...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
আজ রাতের আকাশে এক অভূতপূর্ব ও বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই দিনে মহাবিশ্বে ঘটতে চলেছে চারটি বড় মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ছয়টি গ্রহের এক সারিতে অবস্থান (প্ল্যানেট প্যারেড),...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রকৃতির অজানা ও সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের ভাইরাল জেনোম তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা নির্দিষ্ট পোষকদেহে আক্রমণ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে একে বড়...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর