চন্দ্রাভিযানে যাওয়া ৪ নভোচারী সম্পর্কে যা জানা যাচ্ছে

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম

প্রায় ৫৩ বছর পর আবারও চাঁদের উদ্দেশে যাত্রা করেছে মানুষ। নাসার ‘আর্টেমিস–২’ মিশনে চার নভোচারী ফ্লোরিডা থেকে মহাকাশে যাত্রা শুরু করেছেন। ১০ দিনের এই মিশনে তাঁরা চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন।

এই মিশনে অংশ নেওয়া নভোচারীরা হলেন রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কখ এবং কানাডার জেরেমি হ্যানসেন। তিন বছর প্রশিক্ষণের পর তাঁরা আর্টেমিস কর্মসূচির প্রথম মানববাহী দল হিসেবে এই অভিযানে অংশ নিচ্ছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্টেমিস–২ মিশনের কমান্ডার রিড উইজম্যান একজন সাবেক মার্কিন নৌবাহিনীর পাইলট ও টেস্ট পাইলট। ২০০৯ সালে তিনি নাসার নভোচারী হন এবং ২০১৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ১৬৫ দিন কাটান।

মহাকাশযানের পাইলট ভিক্টর গ্লোভার ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মে পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন। তিনি স্পেসএক্স ক্রু ওয়ান মিশনের পাইলটও ছিলেন। চাঁদের মিশনে অংশ নেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী তিনি। তাঁর তিনটি মাস্টার্স ডিগ্রি রয়েছে।

মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কখ ২০১৩ সালে নভোচারী হন। তিনি একটানা ৩২৮ দিন মহাকাশে থেকে নারীদের মধ্যে দীর্ঘতম মহাকাশযাত্রার রেকর্ড গড়েছেন। এই মিশনের মাধ্যমে তিনি চাঁদের চারপাশ ভ্রমণকারী বিশ্বের প্রথম নারী হতে যাচ্ছেন।

অভিযানে মিশন স্পেশালিস্ট হিসেবে আছেন জেরেমি হ্যানসেন। তিনিই প্রথম কানাডীয় হিসেবে চাঁদে যাচ্ছেন। এর আগে নাসার অ্যাকোয়ানট হিসেবে কাজ করার সময় তিনি সাত দিন পানির নিচে অবস্থান করেছিলেন।

রয়টার্স জানিয়েছে, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সূর্যাস্তের আগে ‘স্পেস লঞ্চ সিস্টেম’ রকেট উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের সময় রকেটটি বিশাল সাদা ধোঁয়ার স্তম্ভ তৈরি করে আকাশে উঠে যায়।

চলতি দশকের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে এটি যুক্তরাষ্ট্রের বড় একটি পদক্ষেপ। সর্বশেষ ১৯৭২ সালে অ্যাপোলো মিশনের মাধ্যমে চাঁদে মানুষ গিয়েছিল।

সফলভাবে শেষ হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র যৌথ উদ্যোগে আয়োজিত ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট’। একইসঙ্গে...
প্রথমবারের মতো চাঁদে নিজেদের তৈরি রোভার জিন্নাহ-১ পাঠাচ্ছে পাকিস্তান। চীনের সহযোগিতায় ২০২৯ সালে রোভারটি চাঁদের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রকৃতির অজানা ও সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের ভাইরাল জেনোম তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা নির্দিষ্ট পোষকদেহে আক্রমণ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে একে বড়...
বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলো সম্প্রতি এক অভূতপূর্ব ও ভীতিকর পরিস্থিতির কথা জানিয়েছে। ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং মেটার মতো জায়ান্টরা জানিয়েছে, তাদের পরীক্ষামূলক এআই মডেলগুলো...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর