আর্টেমিস টু মিশনে যুগান্তকারী সাফল্য, নিরাপদে ফিরলেন ৪ নভোচারী

আর্টেমিস টু মিশনের ১০ দিনের ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে চার নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। মহাকাশযান ওরিয়ন ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ করে সফলভাবে মিশন শেষ করে। এই অভিযানে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ ও নতুন প্রযুক্তি পরীক্ষার মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক স্থাপিত হয়েছে।

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৯:১১ এএম

সফলভাবে শেষ হলো ১০ দিনের রোমাঞ্চকর চন্দ্রাভিযান। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস টু মিশনের চার নভোচারী। বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা ৭ মিনিটে (আমেরিকার স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে) ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে মহাকাশযান ওরিয়ন।

সফল চন্দ্রাভিযানের জন্য নভোচারীদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইতিহাসকে পুনরায় জয় করার এক রোমাঞ্চকর মুহূর্ত। চন্দ্রাভিযান আর্টেমিস টু মিশনের মাধ্যমে দুঃসাহসিক এক অভিযান শেষে নতুন অধ্যায়ের সূচনা। মহাশূন্যে নভোচারীদের সফলতার আরও এক নতুন মাইলফলক।

১০ দিনের চন্দ্রাভিযান আর্টেমিস টু মিশনে নভোচারীরা চাঁদের অদেখা পৃষ্ঠ ঘুরে আসেন। গভীর মহাকাশে পরীক্ষা-নিরীক্ষা করেন নানা নতুন প্রযুক্তির কার্যকারিতা। এই মিশনের মাধ্যমে ৫০ বছরেরও বেশি সময় পর চাঁদের এতটা কাছে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিস টু মিশনের নভোচারীরা। যদিও অ্যাপোলোর নভোচারীদের মতো চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করা হয়নি এবার।

চলতি বছরের ১ এপ্রিল চার মার্কিন নভোচারীকে নিয়ে শুরু হয় এই মহাকাশযাত্রা। মিশনে অংশ নেন রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, জেরেমি হেনসেন এবং প্রথম কোনো নারী নভোচারী হিসেবে এই দলে ছিলেন ক্রিসটিনা কোচ।

আমেরিকার স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৭মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে ফিরে আসে মাহাকাশযান ওরিয়ন। নভোচারীদের দ্রুত মার্কিন নৌবাহিনীর জাহাজে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে যাবেন হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে।

অর্ধশতাব্দী আগে প্রথমবার চাঁদে সফল মিশন সম্পন্ন করে অ্যাপোলো ১১। ১৯৬৯ সালের সেই চন্দ্রাভিযানে প্রথম মানব হিসেবে পৃথিবীর এই উপগ্রহে পা রাখেন মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং।

প্রথমবারের মতো চাঁদে নিজেদের তৈরি রোভার জিন্নাহ-১ পাঠাচ্ছে পাকিস্তান। চীনের সহযোগিতায় ২০২৯ সালে রোভারটি চাঁদের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তির আলোচনা করছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইনফরমেশন। প্রতিবেদন...
ইতিহাসের পাতায় এটি স্থান করে নেওয়ার মতো এক মুহূর্ত। নাসার আর্টেমিস-২ মিশন গতকাল চাঁদের প্রত্যাশিত ফ্লাইবাই সম্পন্ন করেছে। ওরিয়ন ক্যাপসুলে করে চার নভোচারী চাঁদের মাত্র ৪,০৬৭ মাইলের মধ্যে চলে...
মার্কিন মহাকাশ সংস্থা নাসা'র ঐতিহাসিক আর্টেমিস-২ মিশনের অধীনে গত ১ এপ্রিল চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে সংস্থাটির ৪ নভোচারী। আজ শনিবার নাসা জানিয়েছে, চাঁদের পথে ইতোমধ্যেই অর্ধেক পথ পাড়ি দিয়েছে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর