নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য অ্যালগরিদম আপডেট ইনস্টাগ্রামের 

আপডেট : ০৬ মে ২০২৪, ০৯:১৪ এএম

নতুন ও অরিজিনাল কনটেন্ট নির্মাতাদের সুযোগ দিতে একাধিক আপডেট আনছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। নতুনদের কনটেন্ট নিউজ ফিডে হাইলাইট করতে অ্যালগরিদমে পরিবর্তন আনতে যাচ্ছে মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।  

যেসব কনটেন্ট নির্মাতাদের ফলোয়ার বেশি সাধারণত তাদের কনটেন্টই ফিডে বেশি প্রাধান্য পায়। তবে নতুন আপডেটের অংশ হিসেবে নতুন ও অরিজিনাল কনটেন্ট নির্মাতাদের কনটেন্টকেও প্রাধান্য দেওয়া হবে। 

অনেকদিন ধরে কনটেন্ট ক্রিয়েটরদের অভিযোগ, ইনস্টাগ্রামে তাঁদের তৈরি কনটেন্ট যথেষ্ট ভিউ ও রিচ পাচ্ছে না। প্ল্যাটফর্মটির অ্যালগরিদমের জন্য তাদের কনটেন্টগুলো বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলে দাবি তাঁদের। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই নতুন আপডেটের ঘোষণা দেয় ইনস্টাগ্রাম। 

র‍্যাংকিং সিস্টেমে পরিবর্তন আনছে মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি। ফলে তুলনামূলক ছোট বা নতুন কনটেন্ট নির্মাতারা আরও কনটেন্ট শেয়ার ও ভিউ বাড়ানোর সুযোগ পাবে। এ ছাড়া পুনরায় পোস্ট করা কনটেন্টে আলাদা লেবেল থাকবে এবং অনুরোধের ভিত্তিতে সেগুলো সরিয়ে নেওয়া যাবে। বেশি ভিউয়ের ওপর ভিত্তি করে সেরা কনটেন্টগুলো ব্যবহারকারীদের ফিডে যুক্ত করা হবে বলে জানা গেছে। 

ইনস্টাগ্রামের নতুন আপডেটের মাধ্যমে সবার কাছে সব কনটেন্ট পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আগামী কয়েক মাসের মধ্যে এটি কার্যকর হতে পারে বলে আভাস দিয়েছে ইনস্টাগ্রাম।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর