জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হলে যা করবেন

আপডেট : ১৯ জুন ২০২৪, ১১:৫৯ এএম

বর্তমানে ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কাজে জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন না এমন মানুষ কমই আছে। জিমেইলকে নিরাপদ মনে করেন অনেকে। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো জিমেইলও হ্যাক হতে পারে। 

যদি আপনার জিমেইল অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝতে হবে কেউ হ্যাক করেছে। এজন্য অ্যাকাউন্টটি সুরক্ষিত করতে হবে।

হ্যাক হয়েছে নিশ্চিত হবেন যেভাবে  
জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না নিশ্চিত হতে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যান। এরপর সেটিংস থেকে গুগল অপশনে যান এবং ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন। এরপর সিকিউরিটি বিভাগ খুঁজে দেখুন। সেখানে ক্লিক করে নিচের দিকে ইউর ডিভাইস অপশনে ক্লিক করুন। ম্যানেজ অল ডিভাইসেস অপশনে যান। সেখানে দেখতে পাবেন কোন কোন ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন রয়েছে। তালিকায় যদি এমন কোনো ডিভাইস (স্মার্টফোন, ডেস্কটপ বা ল্যাপটপ) দেখেন যেখানে আপনি লগ ইন করেননি তাহলে বুঝবেন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এরপর অপরিচিত ডিভাইসগুলোর নামে ক্লিক করে সাইন আউট অপশন ক্লিক করুন।

অ্যাকাউন্ট হ্যাক হলে যা করবেন
* অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বুঝতে পারলে দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। 
* শুধু জিমেইল নয়, যে যে সার্ভিসের সঙ্গে ওই অ্যাকাউন্ট যুক্ত সেই সব সার্ভিসের অ্যাকাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন করুন। 
* পরবর্তীতে জিমেইলে শক্তিশালী পাসওয়ার্ড দিন। 
* সাধারণ বা অনুমান করা যায় এমন পাসওয়ার্ড দেওয়া উচিত না।
* অ্যকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন।

তথ্যসূত্র: সিনেট, ইন্ডিয়ান এক্সপ্রেস

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর