হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট করবেন যেভাবে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম

আজকের দিনে ডিজিটাল মিডিয়ামে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন। আর এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হোয়াটসঅ্যাপ। পৃথিবী জুড়ে বর্তমানে ২ বিলিয়ন বা ২০০ কোটিরও বেশি মানুষ প্রতি মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। আজকে চলুন গুরুত্বপূর্ণ এই মেসেজিং অ্যাপটিতে পাঠানো মেসেজ কিভাবে এডিট বা পরিবর্তন করতে হয় সেটা জেনে নেয়া যাক:  

হোয়াটসঅ্যাপে মেসেজ এডিট করা:
হোয়াটসঅ্যাপে ভুল করে একটি মেসেজ কাউকে পাঠিয়ে দিলে সেটা চাইলেই আমরা ডিলিট করে দিতে পারি। কিন্তু এই অ্যাপটিতে কাউকে পাঠানো একটি মেসেজ যে চাইলে এডিট করা যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ-এ মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত সেটা এডিট করা যায়। কিভাবে? চলুন জেনে নেয়া যাক: 

এজন্য প্রথমেই যে মেসেজটি এডিট করতে চান সেটিতে প্রেস করে ধরে রাখতে হবে বা হোল্ড করে রাখতে হবে। তারপর মেসেজটি সিলেক্ট থাকা অবস্থায় স্ক্রিনের উপরে ডান দিকে কোনায় থ্রি ডটে (⋮) ট্যাপ করে সেখান থেকে এডিট অপশনটি সিলেক্ট করতে হবে। এবারে মেসেজটিতে প্রয়োজনীয় পরিবর্তন বা এডিট করে সেন্ড বাটনে ট্যাপ করলেই এডিট করা মেসেজটি পুনরায় চলে যাবে যাকে পাঠাতে চাইছেন তার কাছে।

মেসেজ এডিট করার এই ফিচারটি হোয়াটসঅ্যাপে যুক্ত হয় ২০২৩ সালের মে মাসে। তবে মনে রাখতে হবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে আপনি মেসেজটি এডিট করতে পারবেন। ১৫ মিনিট পর উক্ত মেসেজের জন্য এডিট অপশনটি আর দেখা যাবে না। 

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর