মেটার থ্রেডসে আসছে ‘পোস্ট শিডিউল’ ফিচার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ পিএম

মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রেডসে অচিরেই আসতে চলেছে পোস্ট শিডিউল করার ফিচার। শুরুতে অবশ্য পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর কাছেই ফিচারটি পৌঁছে দেওয়া হবে। সম্প্রতি ইন্সটাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি তাঁর থ্রেডস অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। 

গত ১৭ ডিসেম্বর থ্রেডসে প্রকাশিত নিজের পোস্টে মোসেরি বলেন, ‘আমরা অচিরেই থ্রেডসে পোস্ট শিডিউল ফিচারটি পরীক্ষা করতে যাচ্ছি, যেটা নিয়ে আমরা দীর্ঘ অনেক মাস ধরেই কাজ করে আসছি। তবে ব্যবহারকারীরা রিপ্লাই শিডিউল করতে পারবেন না। ব্যবহারকারীদের হাতে থ্রেডসে পোস্ট করার বিভিন্ন অপশন এবং রিয়েল-টাইম কনভারসেশন- এই দুইয়ের মধ্যে আমরা ভারসাম্য বজায় রাখতে চাই। আপনি যদি এই পরীক্ষার অংশ হয়ে থাকেন, এই ফিচারটি সম্পর্কে আপনার ভাবনা আমাদেরকে জানান।’

অর্থাৎ, প্রাথমিকভাবে যে সকল ব্যবহারকারীরা থ্রেডসে পোস্ট শিডিউল ফিচারটির অ্যাক্সেস পাবেন তারা এই ফিচারটি ব্যবহার করে নিজেদের মতামত জানাতে পারবেন থ্রেডস টিমের কাছে। এরপর সে অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন এনে পর্যায়ক্রমে সকল ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে এটি। 

তবে ব্যবহারকারীরা পোস্টের রিপ্লাই আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন না। যেমনটা মোসেরি বলেছেন, তাঁরা চাইছেন ব্যবহারকারীদের কাছে পোস্ট করার বিভিন্ন অপশনগুলো থাকুক। কিন্তু এর পাশাপাশি ব্যবহারকারীদেরকে রিয়েল-টাইম বার্তালাপেও উৎসাহিত করে থ্রেডস। 

প্রাথমিকভাবে ‘পোস্ট শিডিউল’ ফিচারটি যাদের কাছে পৌঁছবে তারা এটি পোস্ট কমপোজার সেকশনের ‘থ্রি ডট’ মেন্যুতে পেয়ে যাবেন। শিডিউল করে রাখা সকল পোস্ট ড্রাফটস ফোল্ডারে দেখা যাবে, যেখানে ব্যবহারকারী ইচ্ছেমতো এগুলো এডিট, ডিলিট বা পোস্ট পাবলিশ হওয়ার সময় পরিবর্তন করতে পারবেন।

চলতি সপ্তাহেই ইন্সটাগ্রাম তাঁদের ব্যবহারকারীদের জন্য ডিরেক্ট মেসেজ শিডিউল করার ফিচারটি নিয়ে এসেছে। অবশ্য পোস্ট করার ক্ষেত্রে শিডিউল ফিচারটি ২০২২ সাল থেকেই ব্যবহার করতে পারছেন ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা। উল্লেখ্য, ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপসহ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অনেক দিন ধরেই রয়েছে পোস্ট শিডিউল করার ফিচার।

উল্লেখ্য, থ্রেডস প্ল্যাটফর্মটি তৈরি করেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম। গত বছর জুলাইতে থ্রেডস প্ল্যাটফর্মটি নিয়ে আসে মেটা। ইলন মাস্কের মালিকানাধীন জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট এক্স (পূর্বের টুইটার)-এর আদলে তৈরি করা হয়েছে থ্রেডস এবং মূলত এক্স-এর সাথে প্রতিদ্বন্দ্বীতা করতেই নতুন এই প্ল্যাটফর্মটি নিয়ে এসেছে মেটা। গত মঙ্গলবার মেটার প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন যে, ১০ কোটিরও বেশি মানুষ এখন দৈনিক থ্রেডস ব্যবহার করেন। আর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাটা বর্তমানে ৩০ কোটি। 

তথ্যসূত্র: থ্রেডস, টেকক্রাঞ্চ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর