ইন্সটাগ্রামে এল ডিরেক্ট মেসেজ শিডিউল, কেন ও কীভাবে করবেন?

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

ছবি শেয়ার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে ব্যবহারকারীদের জন্য। এবার থেকে ডিরেক্ট মেসেজও (ডিএম) শিডিউল করা যাবে এই অ্যাপটিতে। বিভিন্ন ক্রিয়েটর ও ব্র্যান্ডের সুবিধার কথা বিবেচনা করেই মূলত ডিরেক্ট মেসেজ শিডিউল ফিচারটি এনেছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম। 

উল্লেখ্য, ইন্সটাগ্রামে পোস্ট শিডিউল করার ফিচার এসেছে অনেক আগেই, ২০২২ সালে। এবার এল ডিরেক্ট মেসেজ শিডিউল করার ফিচার। তবে বেশ নিরবে নিভৃতেই ফিচারটি উন্মুক্ত করেছে তাঁরা। ডিরেক্ট মেসেজ বা ডিএম শিডিউল করা নিয়ে কোনো পোস্ট দেখা যায়নি ইন্সটাগ্রামের অফিশিয়াল ব্লগে। এমনকি ইন্সটাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরির অ্যাকাউন্ট থেকেও আসেনি কোনো ঘোষণা। 

তবে টেক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে ইন্সটাগ্রাম জানিয়েছে যে, নতুন এই ফিচারটি তাঁরা পৌঁছে দিচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের কাছে। উল্লেখ্য, নতুন এই ফিচারটি প্রথম নজরে আসে সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ লিন্ডসে গ্যাম্বেলের। নিজের থ্রেডস অ্যাকাউন্ট থেকে ছবিসহ পোস্ট করে তিনি বিষয়টি জানিয়েছেন।  

ডিরেক্ট মেসেজ (ডিএম) শিডিউল কী?
ডিরেক্ট মেসেজ বা ডিএম শিডিউল করার অর্থ হচ্ছে আগে থেকেই মেসেজ শিডিউল করে রাখার সুবিধা। অর্থাৎ, একটি ডিরেক্ট মেসেজ যাকে পাঠানো হচ্ছে তিনি কোন দিন, ক’টার সময় সেটি দেখতে পাবেন তা ব্যবহারকারী (মেসেজ সেন্ডার) আগে থেকেই নির্ধারণ করে দিতে পারবেন। 

ডিএম শিডিউল করার সুবিধাসমূহ
১। ডিরেক্ট মেসেজ শিডিউল করার এই ফিচারটির কল্যাণে বিশেষভাবে উপকৃত হবেন কনটেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন ব্র্যান্ডগুলো। ক্রিয়েটররা তাঁদের টার্গেট অডিয়েন্সের কাছে এবং ব্র্যান্ডগুলো তাদের সম্ভাব্য গ্রাহকের কাছে ডিরেক্ট মেসেজ পৌঁছে দিতে পারবেন অডিয়েন্স ও গ্রাহকদের সুবিধামতো সময়ে। এতে করে তাদের এনগেজমেন্ট আগের তুলনায় আরও বৃদ্ধি পাবে। ফলে প্রচার-প্রসারের (আউটরিচ) কাজগুলো তারা আরও দক্ষতার সাথে, কার্যকরভাবে করতে সক্ষম হবেন।

২। ইন্সটাগ্রামের সাধারণ ব্যবহারকারীরাও ডিএম শিডিউল ফিচারটি ব্যবহার করে পৃথিবীর অন্য প্রান্তে, ভিন্ন টাইম জোনে অবস্থান করা পরিবার, স্বজন ও বন্ধুদেরকে মেসেজ পাঠাতে পারবেন তাদের সুবিধামতো সময়ে।

৩। ডিএম শিডিউলের আরেকটি সুবিধা হচ্ছে এর মাধ্যমে ব্যবহারকারীরা কাউকে কোনো বিষয়ে রিমাইন্ডার পাঠাতে পারবেন একেবারে সঠিক সময়ে। উদাহরণস্বরূপ একজন অতিথিকে কোনো প্রোগ্রামের আগের দিন রাতে উক্ত প্রোগ্রাম সম্পর্কে মনে করিয়ে দেওয়া সম্ভব এই ফিচারটির কল্যাণে। 

ইন্সটাগ্রামে ডিরেক্ট মেসেজ শিডিউল করবেন যেভাবে
ডিএম শিডিউল করার ফিচারটি যাদের কাছে ইতোমধ্যেই পৌঁছেছে তারা খুব সহজেই এখন মেসেজ শিডিউল করে রাখতে পারেন। এজন্য যাকে মেসেজ পাঠাতে চাচ্ছেন তার সাথে চ্যাট ওপেন করতে হবে। এরপর মেসেজ টাইপ করে সেন্ড বাটনে কিছুক্ষণ হোল্ড করে রাখলেই স্ক্রিনে তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়ার অপশন চলে আসবে। এবার ব্যবহারকারী কাঙ্ক্ষিত তারিখ ও সময় সিলেক্ট করে দিলেই নির্দিষ্ট সময়ে মেসেজ পৌঁছে যাবে নির্দিষ্ট ব্যক্তির কাছে। 

মেসেজ শিডিউল করার পর ব্যবহারকারী তার চ্যাট সেকশনে একটি নোটিফিকেশন দেখতে পাবেন। সেখানে নোটিফিকেশনটি হবে এরকম, ‘১ শিডিউলড্‌ মেসেজ’। এবার চাইলে আরেকটি মেসেজ শিডিউল করা যাবে। এভাবে একাধিক ডিরেক্ট মেসেজ শিডিউল করার সুযোগ রয়েছে। প্রতিবারই মেসেজ শিডিউল করার পর এই রকম একটি নোটিফিকেশন ব্যানার পেয়ে যাবেন ব্যবহারকারী। উল্লেখ্য, ২৯ দিন আগে পর্যন্ত ডিরেক্ট মেসেজ শিডিউল করা যাবে ইন্সটাগ্রামে।

ডিরেক্ট মেসেজ বা ডিএম-কেন্দ্রিক ইন্সটাগ্রামের সাম্প্রতিক উদ্যোগ
ব্যবহারকারীদের মাঝে এনগেজমেন্ট বাড়াতে ডিরেক্ট মেসেজকে বেশ প্রাধান্য দিচ্ছে ইন্সটাগ্রাম। সম্প্রতি ডিরেক্ট মেসেজের মাধ্যমে শেয়ার লোকেশন করার ফিচারটি যুক্ত করেছে তাঁরা। এর মাধ্যমে অ্যাপলের ‘ফাইন্ড মাই’ ও স্ন্যাপের ‘স্ন্যাপ ম্যাপ’ সার্ভিসগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। 

এছাড়া ডিরেক্ট মেসেজে নাম পরিবর্তন করার বা কাস্টমাইজ করার অপশনটিও সম্প্রতি যুক্ত করা হয়েছে। ফলে এখন ডিরেক্ট মেসেজে নিজেদের এবং অন্যদের নাম পরিবর্তন করতে পারছেন ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা। 

ক্রিয়েটরদের জন্য ইন্সটাগ্রাম বেশ কিছু টুল নিয়ে এসেছে যেগুলোর কল্যাণে তারা মেসেজ রিকোয়েস্ট সর্ট ও ফিল্টার করতে পারছেন। ফলে ক্রিয়েটররা এখন এই মেসেজ রিকোয়েস্টগুলোকে ফলোয়ার কাউন্ট, ভেরিফায়েড অ্যাকাউন্ট, ব্র্যান্ড ও ক্রিয়েটর সংখ্যা, এবং অন্যান্য আরও কয়েকটি ফ্যাক্টরের ভিত্তিতে সাজাতে বা সর্ট করতে পারছেন।

সার্বিকভাবে ডিএম-কেন্দ্রিক যোগাযোগ ও এনগেজমেন্ট বৃদ্ধি করতে ইন্সটাগ্রামকে বেশ সক্রিয় বলেই মনে হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে সারা বিশ্বে ২৩০ কোটিরও বেশি ব্যবহারকারী জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ, থ্রেডস  

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর