ইন্সটাগ্রাম অবশেষে সরিয়ে নিল ‘বিরক্তিকর’ ফিচারটি!

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম

প্রযুক্তি জগতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর জনপ্রিয় সার্ভিস, অ্যাপ বা টুলগুলোতেও মাঝে মাঝে এমন ফিচার পাওয়া যায় যেগুলো ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলে। এমনকি এই ফিচারগুলর উপস্থিতি প্রায়শই তাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সেজন্যই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবেই ব্যবহারকারীদের ফিডব্যাক নিয়ে থাকে এবং সে অনুযায়ী নিজেদের পণ্যে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসে। এবার যেমন আনল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম। 

ইন্সটাগ্রাম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর একটি। বিশ্বজুড়ে প্রতি মাসে ২০০ কোটি ব্যবহারকারী সক্রিয় থাকে ইন্সটাগ্রামে। ছবি শেয়ার ও স্টোরি তৈরির জন্য তরুণদের মাঝে দারুন জনপ্রিয় মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি।

আকাশছোঁয়া জনপ্রিয়তা সত্ত্বেও ইন্সটাগ্রামের একটি ফিচার নিয়ে ব্যবহারকারীরা বেশ অনেকদিন ধরেই বিরক্ত ছিল। ফিচারটি সরিয়ে নেওয়ার বা পরিবর্তন করার জন্য দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিলো তারা। অবশেষে তাতে কর্ণপাত করেছে ইন্সটাগ্রাম, সরিয়ে নিয়েছে বিরক্তিকর ফিচারটি। 

কোন ফিচারটি সরিয়ে নিল ইন্সটাগ্রাম?
এতদিন ইন্সটাগ্রাম ওপেন হওয়ার পর প্রথমেই আগে থেকে লোড হয়ে থাকা বা ক্যাশ মেমোরিতে থাকা ফিডগুলো দেখাতো এবং একই সময়ে নতুন কনটেন্টও (ইমেজ ও ভিডিও) লোড হতো। লোড হওয়ার পর পরই অ্যাপটির ফিড রিফ্রেশ হতো। 

দীর্ঘদিন ধরে এটাই ছিল ইন্সটাগ্রামের স্ট্যান্ডার্ড অপারেশন। বিষয়টি ইউজার এনগেজমেন্টের জন্য ভালো হলেও ব্যবহারকারীদের অনেকের কাছেই বিরক্তির কারণ ছিল। কেননা ব্যবহারকারীরা হয়তো মাত্রই কোনো পোস্ট পড়তে বা ভিডিও দেখতে শুরু করেছেন ঠিক তখনই ইন্সটাগ্রামের ফিড রিফ্রেশ হয়ে পোস্টটি বা ভিডিওটি একেবারে উধাও হয়ে যেত। 

অবশেষে পরিবর্তন হলো ‘ফিড রিফ্রেশ’ ফিচারটি
ইন্সটাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি সম্প্রতি জানিয়েছেন যে, এখন থেকে অ্যাপটি ওপেন হওয়ার পর ফিড রিফ্রেশ হবে না। বরং এমন ফিড দেখাবে যেটা নতুন কনটেন্ট লোড হওয়ার পরেও উধাও হয়ে যাবে না। ফলে ব্যবহারকারীরা নির্বিঘ্নে কনটেন্ট উপভোগ করতে পারবেন। অর্থাৎ, এখন থেকে ইন্সটাগ্রাম ওপেন হওয়ার পর ফিডের যে কনটেন্ট ব্যবহারকারী দেখতে বা পড়তে শুরু করবেন সেটা অব্যাহত রেখেই নতুন কনটেন্ট লোড হবে, পুরো ফিড রিফ্রেশ হবে না। 

সম্প্রতি ইন্সটাগ্রাম স্টোরিজে অনুষ্ঠিত এক ‘আস্ক মি অ্যানিথিং (এএমএ)’ সেশনে মোসেরি নিশ্চিত করেছেন যে, ইন্সটাগ্রামে স্বয়ংক্রিয়ভাবে ‘ফিড রিফ্রেশ’ হওয়ার বিষয়টি ইচ্ছাকৃতই ছিল। পাশাপাশি অ্যাপটির অপারেশনে তথাকথিত এই ‘রাগ পুল’ অভ্যাসটি পরিবর্তন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

যে কারণে ‘ফিড রিফ্রেশ’ পরিবর্তন করলো ইন্সটাগ্রাম
নিঃসন্দেহে এই পরিবর্তনকে দু’হাতে স্বাগত জানাবে ব্যবহারকারীরা, এটা অবশ্যই মূল কারণ। এক্ষেত্রে ইন্সটাগ্রামের দীর্ঘমেয়াদি পরিকল্পনারও বহিঃপ্রকাশ ঘটেছে। একটা সময় ব্যবহারকারীদের স্ক্রিন টাইম বৃদ্ধি করাই মূল লক্ষ্য ছিল তাঁদের, কিন্তু এখন ব্যবহারকারীদের অর্থবহ এনগেজমেন্টের দিকেই মনোনিবেশ করছে ইন্সটাগ্রাম।

সাম্প্রতিক সময়ে ইন্সটাগ্রাম লম্বা দৈর্ঘ্যের ইউজার-জেনারেটেড কনটেন্ট তৈরিতে বেশি মনোযোগ দিচ্ছে। সেজন্যই চলতি বছরের শুরুতে ইন্সটাগ্রাম রিলসের দৈর্ঘ্যের সর্বোচ্চ সীমা ৩ মিনিটে উন্নীত করে প্রতিষ্ঠানটি। এরপর গত আগস্টে ইন্সটাগ্রামের স্লাইডশো’তে ১০টির পরিবর্তে ২০টি পর্যন্ত ছবি যুক্ত করার সুযোগ করে দেয় তারা।  

তবে ইন্সটাগ্রাম শুধু অর্থবহ এনগেজমেন্টের দিকেই ফোকাস করছে এমনটা বললে ভুল হবে। কেননা ব্যবহারকারীদের এনগেজমেন্ট যতটা অর্থবহ হবে, তাদের স্ক্রিন টাইমও কিন্তু তত বৃদ্ধি পাবে। আর স্ক্রিন টাইম বেশি হওয়ার অর্থই হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে বেশি আয়ের সুযোগ।

তথ্যসূত্র: টেকরাডার

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর