গুগলের ‘ইনডিপেনডেন্ট সিকিউরিটি রিভিউ’ ব্যাজ পেল ইমো

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম

গুগল প্লে’তে ‘ইনডিপেনডেন্ট সিকিউরিটি রিভিউ’ ব্যাজ অর্জন করল ইমো। ব্যবহারকারীদের নিরাপত্তা ও তথ্য গোপনীয়তার প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে এ স্বীকৃতি পেয়েছে প্ল্যাটফর্মটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ইমো।

এই স্বীকৃতি গুগলের মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যাসেসমেন্ট (এমএএসএ) ফ্রেমওয়ার্কের অংশ। যা এখন অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স মোবাইল প্রোফাইল সার্টিফিকেশন প্রোগ্রাম নামে পরিচিত। গুগলের এই নিরাপত্তা ব্যাজটি প্রমাণ করে যে, মোবাইল নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস নিশ্চিত করছে ইমো।

এই প্রোগ্রামে ব্যবহারকারীর তথ্য (ডেটা) সুরক্ষিত রাখা, অ্যাপের স্বচ্ছতা নিশ্চিত করা এবং গোপনীয়তা সংক্রান্ত বিষয়গুলো আরও উন্নত করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে, এই খাতের সেরা অনুশীলনগুলোর সাথে সামঞ্জস্য রেখে ইমো ব্যবহারকারীদের সুরক্ষার জন্য অত্যাধুনিক ও শক্তিশালী ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে। 

ব্যবহারকারীর ডিভাইসে সকল সংবেদনশীল তথ্য যেন নিরাপদে সংরক্ষণ করার সুযোগ থাকে সেটি নিশ্চিত করে ইমো। পাশাপাশি গোপনীয়তা নিশ্চিত করতে ইমো ব্যবহারকারীদের নিজেদের ব্যক্তিগত তথ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করে। এ সংক্রান্ত যেকোনো প্রযুক্তিগত সহায়তার জন্য ব্যবহারকারীরা গুগল প্লে’তে নিরাপত্তা ব্যাজের অধীনে ‘আরও জানুন’ অপশনে ট্যাপ করতে পারেন। 

প্ল্যাটফর্মটি বলছে, নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখতে তারা বদ্ধপরিকর। ব্যবহারকারীদের জন্য বিভিন্ন নিরাপত্তা ও গোপনীয়তা সংশ্লিষ্ট ফিচার চালু করেছে। যার মধ্যে রয়েছে কল ও চ্যাট চলাকালীন স্ক্রিনশট ব্লক করা, এন্ড-টু-এন্ড এনক্রিপশন,

গোপনীয়তা বজায় রেখে চ্যাট (প্রাইভেসি চ্যাট), প্রাইভেসি মোড, দুই-ধাপে যাচাইকরণ এবং ম্যানেজ ডিভাইস ফিচার। যা ব্যবহারকারীদের ডিজিটাল গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে।

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর