প্রযুক্তি টিপস

যেভাবে প্রশ্ন করা যাবে হোয়াটসঅ্যাপে!

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১০:৫৮ পিএম

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেটসে এবার থেকে প্রশ্ন করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। সম্প্রতি প্রকাশিত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড আপডেটে  (২.২৫.২১.৮) নতুন এই ফিচারটির দেখা মিলেছে। ব্যবহারকারীদের মাঝে এনগেজমেন্ট ও যোগাযোগ বাড়াতে অনুরুপ একটি ফিচার ইনস্টাগ্রাম স্টোরিজে আরও আগেই নিয়ে এসেছে মেটা, এবার পালা হোয়াটসঅ্যাপের। 

গুগল প্লে বেটা প্রোগ্রামের অধীনে হোয়াটসঅ্যাপ গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) নতুন একটি অ্যান্ড্রয়েড আপডেট প্রকাশ করেছে। হোয়াটসঅ্যাপ বেটা’র নতুন এই আপডেটেই এসেছে অ্যাপটির স্ট্যাটাস আপডেটসে খোলা (ওপেন-এন্ডেড) প্রশ্ন করার সুযোগ। 

কী আছে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারে?
নতুন এই ফিচারের কল্যাণে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ আপডেটসে যুক্ত হতে যাচ্ছে প্রশ্ন করার একটি বক্স (কোয়েশ্চেন বক্স)। এই বক্সে প্রতি স্ট্যাটাসে একটি করে প্রশ্ন করার সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। একাধিক প্রশ্ন করতে চাইলে দিতে হবে একাধিক স্ট্যাটাস আপডেটস। 

ব্যবহারকারীর শেয়ার করা প্রশ্নের প্রত্যুত্তরে দর্শকরা (ভিউয়ার্স) সরাসরি ইনটারফেস থেকেই প্রতিক্রিয়া জানাতে পারবেন। দর্শকদের পোস্ট করা প্রতিক্রিয়াগুলো (রেসপন্স) আলাদা একটি সেকশনে জমা থাকবে যেগুলো কেবলমাত্র প্রশ্নকর্তাই দেখতে পাবেন, অন্যরা নয়। সেখানে প্রশ্নের উত্তর বা প্রতিক্রিয়ার পাশাপাশি কারা সেগুলো পাঠিয়েছেন তা-ও দেখতে পাবেন তিনি। ফলে খুব সহজেই উত্তরগুলো রিভিউ ও ম্যানেজ করা সম্ভব হবে।

তবে মূল ব্যবহারকারী বা প্রশ্নকর্তা যদি কোনো একটি উত্তর বা প্রতিক্রিয়াকে স্ট্যাটাস আপডেটসের মাধ্যমে পুনরায় শেয়ার (রিশেয়ার) করেন তাহলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া প্রদানকারী ব্যক্তি বা উত্তরদাতার পরিচয় গোপন রাখবে। 

কীভাবে কাজ করবে প্রশ্ন করার ফিচারটি?
ফিচারটি অ্যাক্সেস করার জন্য প্রথমেই হোয়াটসঅ্যাপ খুলে স্ট্যাটাস ট্যাবে গিয়ে নতুন একটি স্ট্যাটাস আপডেট দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর কোয়েশ্চেন স্টিকার অপশনটিতে ট্যাপ করে সেখানে একটি ওপেন-এন্ডেড বা খোলা প্রশ্ন যুক্ত করে দিতে হবে। অর্থাৎ, টেক্সট বক্সে একটি প্রশ্ন লিখে দিতে হবে। উল্লেখ্য, একটি স্ট্যাটাসে একটি মাত্র প্রশ্নই যুক্ত করা যাবে। 

এবারে কোয়েশ্চেন স্টিকার সমৃদ্ধ স্ট্যাটাসটি পোস্ট করতে হবে। পোস্ট করার পর এটি ব্যবহারকারীর কনটাক্টে থাকা ব্যক্তিদের নিকট দৃশ্যমান হবে এবং তারা চাইলে সেখানে প্রতিক্রিয়া জানাতে পারবেন।

কনটাক্টে থাকা ব্যক্তিরা ব্যবহারকারীর স্ট্যাটাসে থাকা কোয়েশ্চেন স্টিকারে ট্যাপ করে সরাসরি তাদের উত্তর বা প্রতিক্রিয়া সাবমিট করতে পারবেন। 

উত্তরগুলো আলাদা একটি সেকশন বা বিভাগে জমা হবে যেটি কেবলমাত্র ব্যবহারকারী নিজেই দেখতে পাবেন। সেখানে কারা, কী প্রতিক্রিয়া জানিয়েছে তা সহজে পর্যালোচনার জন্য সুন্দরভাবে সাজানো থাকবে। 

ব্যবহারকারী যদি কোনো একটি উত্তর বা প্রতিক্রিয়াকে পুনরায় শেয়ার (রি-শেয়ার) করতে চান নতুন একটি স্ট্যাটাসের মাধ্যমে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে উত্তরদাতার পরিচয় সরিয়ে নেবে, যাতে করে তার ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকে। 

হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আসবে প্রশ্ন করার ফিচার
হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেলেও অচিরেই দেখা যেতে পারে প্রশ্ন করার এই ফিচারটি। এর মাধ্যমে চ্যানেল অ্যাডমিনিস্ট্রেটররা অনুসারীদেরকে (ফলোয়ার) প্রশ্ন করতে পারবেন যেখানে উত্তরের অপশন সীমিত থাকবে না, যেমনটা প্রচলিত পোলে প্রশ্ন করার ক্ষেত্রে দেখা যায়। 

চ্যানেলের জন্য ফিচারটি তৈরি কাজ বর্তমানে চলমান আছে এবং আশা করা হচ্ছে অচিরেই এটি আলোর মুখ দেখবে। তবে কবে নাগাদ এই ফিচারটি রিলিজ করা হবে এ সম্পর্কে নির্দিষ্ট কোনো সময়সীমা এখনও প্রকাশ করেনি হোয়াটসঅ্যাপ।    

তথ্যসূত্র: হোয়াটসঅ্যাপ বেটা ইনফো, গিজবট,

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর