নকল কনটেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ফেসবুক

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৬:৩৯ পিএম

ফেসবুকে নকল ও মৌলিক নয় (আনঅরিজিনাল) এমন কনটেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। তারই অংশ হিসেবে প্ল্যাটফর্মটির জনপ্রিয় নির্মাতাদের (ক্রিয়েটর) নকল করে তৈরি, ছদ্মবেশী ১০ লাখ ভুয়া প্রোফাইল ইতোমধ্যেই সরিয়ে নিয়েছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান। ফেসবুক ফিডে নকল কনটেন্টের প্রচার রুখতে এমন বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গত সোমবার (১৪ জুলাই) প্রকাশিত এক ব্লগ পোস্টে জানিয়েছে মেটা। 

অন্যের কনটেন্ট নিজের নামে চালানো, মৌলিক কনটেন্ট নির্মাতাদের ছদ্মবেশে (ইমপারসোনেটিং) তৈরি প্রোফাইল এবং কনটেন্ট চুরির মতো বিষয়গুলো সাম্প্রতিক সময়ে নিত্তনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ফেসবুক ফিডে। এগুলো বন্ধ করতে এবার কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক।

ব্লগ পোস্টে মেটা জানিয়েছে যে, তাঁরা ২০২৫ সালের প্রথম  ছয় মাসে স্প্যামি বা ভুয়া কার্যকলাপে জড়িত ৫ লাখ অ্যাকাউন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এমন ব্যবস্থার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, তাদের কমেন্টগুলোর অগ্রাধিকার কমানো, তাদের তৈরি কনটেন্টের বিতরণ হ্রাস করা এবং অ্যাকাউন্টগুলোকে অর্থ উপার্জনের (মনিটাইজেশনের) সুযোগ না দেওয়া। 

এছাড়া কনটেন্ট নির্মাতা বা ক্রিয়েটরদের ছদ্মবেশ নিয়ে তৈরি করা ১০ লাখ ফেসবুক প্রোফাইলও সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে মেটা। 

সামনের দিনগুলোতেও এমন শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রাখতে চলেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠিত এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। যেসব অ্যাকাউন্ট বারবার অন্যের কনটেন্ট যেমন ভিডিও, ছবি, বা টেক্সট পোস্ট যথাযথ ও প্রয়োজনীয় পরিবর্তন না করে, কিংবা কনটেন্টের মৌলিক নির্মাতাদের ক্রেডিট (কৃতিত্ব) না দিয়ে ব্যবহার করবে, তারা ফেসবুকের মনিটাইজেশন হারাবে- অর্থাৎ এই অ্যাকাউন্টগুলো ফেসবুকের কনটেন্ট থেকে অর্থ উপার্জন করতে পারবে না। এছাড়া এই অ্যাকাউন্টগুলো থেকে পোস্ট করা বিভিন্ন কনটেন্টের সামগ্রিক বিতরণ বা রিচও হ্রাস পাবে। 

ফেসবুক আরও জানিয়েছে যে, নকল বা চুরি করা ভিডিও কনটেন্টের দৃশ্যমানতাও (ভিজিবিলিটি) তাঁরা কমিয়ে দেবে যাতে করে আসল নির্মাতাদের কনটেন্ট ফেসবুক ফিডে যথেষ্ট পরিমাণে দৃশ্যমান হয়, ঠিক যেমনটা তাঁদের প্রাপ্য। অচিরেই এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হবে বলে মেটার তরফ থেকে জানা গেছে।

নকল, ভুয়া ও চুরি করা কনটেন্টের বিরুদ্ধে মেটা কঠোর অবস্থান নিলেও যারা মৌলিক কনটেন্ট তৈরি করেন তাঁদের এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। মেটার শাস্তিমূলক ব্যবস্থা থেকে রক্ষা পেতে নতুন ক্রিয়েটররা বেশ কিছু পন্থা অবলম্বন করতে পারেন: মৌলিক কনটেন্ট তৈরি করা, পোস্টে গল্প বলা, জলছাপ বা ওয়াটারমার্কের ব্যবহার এড়িয়ে চলা, এবং উচ্চ-মানের, আকর্ষণীয় ক্যাপশন ব্যবহার করা।

তথ্যসূত্র: ম্যাশেবল

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর