ইউটিউব থেকে অর্থ আয়ের ক্ষেত্রে অশ্লীলতার নিয়মে পরিবর্তন

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৩:২৮ পিএম

ভিডিও মনিটাইজেশনের ক্ষেত্রে (ভিডিও থেকে অর্থ উপার্জনে) অশ্লীলতা সম্পর্কিত নিয়মে পরিবর্তন এনেছে ইউটিউব। নতুন নিয়ম অনুযায়ী, গালাগালি আছে এমন ভিডিও থেকেও অর্থ উপার্জন করতে পারবেন কনটেন্ট ক্রিয়েটর বা নির্মাতারা। তবে শর্ত হচ্ছে, ভিডিওর প্রথম সাত সেকেন্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে অশ্লীলতা। মঙ্গলবার (২৯ জুলাই) ইউটিউবে’র মনিটাইজেশন বিভাগের প্রধান কনর কাভানাহ্‌ অশ্লীলতার নিয়ম শিথিল করার বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য, ভিডিও মনিটাইজেশনের ক্ষেত্রে ইউটিউব প্রথম অশ্লীলতা সম্পর্কিত নিয়মে পরিবর্তন আনে ২০২২ সালের নভেম্বরে। সেবার তাঁরা ঘোষণা করে যে, কনটেন্ট নির্মাতারা ভিডিও’র প্রথম ৮ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে যদি অশ্লীল শব্দ ব্যবহার করেন, তাহলে সে ভিডিও বিজ্ঞাপন থেকে আয়ের জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারে।

এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ২০২৩ সালের মার্চে ইউটিউব আবারও অশ্লীলতার নিয়মে পরিবর্তন নিয়ে আসে। এবারে তাঁরা জানায়, অশ্লীলতা আছে এমন ভিডিওগুলো বিজ্ঞাপন থেকে সীমিত আকারে আয় করতে পারবে। তবে ভিডিও’র বেশিরভাগ অংশে অশ্লীলতা থাকলে অর্থ আয় করা যাবে না।

মঙ্গলবার প্রকাশিত এক ভিডিও বার্তায় কনর কাভানাহ্‌ বলেছেন যে, দুই বছর আগে আনা পরিবর্তনগুলো মূলত ইউটিউব ভিডিও-কে সম্প্রচার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলার জন্যেই করা হয়েছিল। 

তিনি বলেন, ‘আমরা সম্প্রচার (ব্রডকাস্ট) মানদণ্ডের সাথে সঙ্গতি রাখতে এই নির্দেশিকা প্রকাশ করেছিলাম। বিজ্ঞাপনদাতাদের প্রত্যাশা ছিল, ইউটিউব বিজ্ঞাপন থেকে অশ্লীলতা দূরে থাকবে। সেই প্রত্যাশায় পরিবর্তন এসেছে, এবং বিজ্ঞাপনদাতাদের কাছে এখন এমন কনটেন্ট বেছে নেওয়ার সুযোগ আছে, যেখানে তারা অশ্লীলতার মাত্রা নির্দিষ্ট করে দিতে পারেন।’ 

কাভানাহ্‌ আরও উল্লেখ করেন যে, নির্মাতারা যদি ভিডিও’র শিরোনামে বা থাম্বনেইলে মাঝারি বা তীব্র মাত্রার অশ্লীল শব্দ ব্যবহার করেন তাহলে সেই ভিডিওগুলো থেকে অর্থ উপার্জন সীমিত হতে পারে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর