বয়স যাচাইয়ে এআই প্রযুক্তি ব্যবহার করবে ইউটিউব

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৬:২৫ পিএম

বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার। এআই’র নিত্যনতুন ব্যবহার সম্পর্কেও জানান দিচ্ছে এআই প্রতিষ্ঠানগুলো। এবারে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব জানাল, ব্যবহারকারীদের বয়স যাচাই করতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে তাঁরা। ব্যবহারকারীর বয়স ১৮ এর নিচে কি-না তা যাচাই করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। গত ২৯ জুলাই প্রকাশিত এক ব্লগ পোস্টে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে ইউটিউব। 

বয়স যাচাইয়ের ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে ইউটিউব জানিয়েছে যে, তাঁদের এআই প্রযুক্তি বিভিন্ন সিগন্যাল বা সংকেত ব্যাখ্যা করে ব্যবহারকারীর সঠিক বয়স খুঁজে বের করার চেষ্টা করবে। একজন ব্যবহারকারী কী ধরনের ভিডিও সার্চ (খোঁজ) করেন, কোন ক্যাটাগরির ভিডিও দেখেন এবং তাঁর অ্যাকাউন্টটি কতদিন ধরে সক্রিয় আছে (অ্যাকাউন্টের স্থায়িত্ব)- এ ধরনের বিষয়গুলো বিশ্লেষণ করেই ব্যবহারকারীর বয়স যাচাই করবে এআই। 

ইউটিউব বলছে, ‘তরুণদের কথা বিবেচনা করে বিশেষ কনটেন্ট তৈরির ক্ষেত্রে ইউটিউব প্রথম দিককার প্ল্যাটফর্মগুলোর একটি, এবং আমরা গর্বিত যে, আবারও এমন একটি প্রযুক্তি প্রচলন করতে চলেছি যার কল্যাণে আমরা কিশোর-কিশোরীদের (টিন) গোপনীয়তা রক্ষা করে তাঁদের নিরাপত্তা সুরক্ষা প্রদান করতে পারি।’

প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে যে, এআই’র সহায়তায় ইউটিউব যদি মনে করে একজন ব্যবহারকারীর বয়স ১৮’র নিচে, তাহলে তাঁরা ‘স্বয়ংক্রিয়ভাবে’ বয়স-উপযোগী (এজ-অ্যাপ্রোপ্রিয়েট) সুরক্ষা ফিচারগুলো প্রয়োগ করবে। তবে সিস্টেম যদি ভুলবশত কোনও ব্যবহারকারীকে ১৮ বছরের কম বয়সী হিসেবে চিহ্নিত করে থাকে, সেক্ষেত্রে তিনি তাঁর ক্রেডিট কার্ড বা সরকারি কোনো আইডি কার্ড দিয়ে বয়স যাচাই করে নিতে পারবেন। 

বয়স যাচাইয়ে এআই প্রযুক্তির ব্যবহার প্রাথমিকভাবে আমেরিকার স্বল্প সংখ্যক ব্যবহারকারীর মাঝেই সীমাবদ্ধ রাখবে ইউটিউব। এআই সিস্টেমটির পরীক্ষামূলক ব্যবহার আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছে তাঁরা।

উল্লেখ্য, কিশোর-কিশোরীদের (টিন) মাঝে ইউটিউব অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ২০২৩ সালে পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক গবেষণা বলছে, প্রতি ৫ জন কিশোর-কিশোরীর মধ্যে একজন জানিয়েছে, তাঁরা ইউটিউব ও টিকটক ‘প্রায় সব সময়’ ব্যবহার করে থাকে। গবেষণায় আরও দেখা গেছে যে, ৯৩ শতাংশ কিশোর-কিশোরী ইউটিউব ব্যবহার করে, অর্থাৎ তাঁদের মাঝে টিকটকের চেয়েও বেশি জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব।  

তথ্যসূত্র: ম্যাশেবল

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর